ফুজিত্সু লাইফবুক

আপডেট : ০২ মার্চ ২০১৩, ১৯:৩৬
ফুজিত্সু’র ব্রান্ডের ইন্টেল কোরআই৭ প্রসেসরের লাইফবুক বাজারে এনেছে কম্পিউটার সোর্স। সাড়ে আট ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ সুবিধার ফুজিত্সু এসএইচ৭৭১ মডেলের লাইফবুকে রয়েছে ৮জিবি ডিডিআর৩ র্যাম, ৬৪০জিবি সাটা হার্ডডিস্ক, ইন্টেল এইচডি ৩০০০ গ্রাফিক্স, ব্লুটুথ ৩.০, ২ মেগাপিক্সেল ক্যামেরা, ল্যান, উইন্ডোজ ৭ প্রফেশনাল ওএস, ১৩.৩” ডিসপ্লে, ফিংগার প্রিন্ট সেন্সর, বায়োস লক, এন্টি থেফট লক, ডিটিএস বুস্ট স্টেরিও স্পিকার প্রভৃতি। রয়েছে এক বছরের বিক্রয়োত্তর সেবা। মূল্য ২,০৫,০০০ টাকা।