১.বাড়ি দূরে থাক সেক্ষেত্রে কমলাকান্তের একটা কী নেই?
ক. আবাস খ. নিবাস গ. কুঠারি ঘ. ঘর
২. কমলাকান্ত নেশাখোর হলেও তার রয়েছে
ক. সুক্ষ্ম দৃষ্টিভঙ্গি খ. ন্যায্য অধিকার সচেতনতা
গ. সূক্ষ্মপর্যবেক্ষণশীল দৃষ্টিভঙ্গি ঘ. মানুষকে মুগ্ধ করার ক্ষমতা
৩. এত বুদ্ধি থাকিলে তোমার কি এই পদবৃদ্ধি হইত—কার সম্পর্কে উক্তিটি করা হয়েছে?
ক. কমলাকান্ত খ. উকিলবাবু
গ. হাকিম ঘ. ফরিয়াদি
৪. বঙ্কিমচন্দ্র সম্পাদিত পত্রিকা নাম—
ক. বঙ্গদর্শন খ. সবুজপত্র
গ. মাসিক মোহাম্মাদী ঘ. তৃতীয় নয়ন
৫. নরমাংসের স্বাদ পাইলে মানুষের সমন্ধে বাঘের যে দশা হয়, স্তীর
সমন্ধে তাহার ভাবটা সেইরূপ হইয়া ওঠে।— উক্তিটি কার?
ক. লেখকের খ. অপুর
গ. হৈমন্তির বাবার ঘ. অপুর বাবার
৬. আইবুড়ো কাকে বোঝানো হয়েছে?
ক. এগারো বছরের বেশি বয়সী মেয়েকে
খ. তেরো বছরের বয়সী বেশি মেয়েকে
গ. বারো বছরের বেশি বয়সী মেয়েকে ঘ.পনেরো বছরের বেশি বয়সী মেয়েকে
৭. হৈমন্তীর নিঃসঙ্গতা ও দুঃখবোধের i.প্রধান কারণ হলো-
ii.স্বামীর অসহায়ত্ব
iii.স্বার্থান্ধ শ্বশুর শাশুড়ির ্ আচরণ
যৌতুক প্রথা
কোনটি সঠিক ?
(ক) i (খ) ii (গ) iii (ঘ) i ও ii
(নিচের উদ্দীপকটি পড় এবং (৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও।
তহমিনা তার শ্বশুর বাড়িতে যেসব গঞ্জনা ভোগ করত তার কিছুই সে তার স্বামী নবীনকে জানত না । নবীন অবশ্যই সবই শুনতে পেত তার ছোট বোনের কাছ থেকে। এই একটিমাত্র ব্যক্তিই যে কিনা তহমিনারার সত্যিকারের শুভাকাঙ্কী ছিল।
৮। নবীনের ছোট বোনের সাথে “হৈমন্তী” গল্পে সাদৃশ্য রয়েছে কোন চরিত্রের ?
(ক) শিবানীর (খ) দেবযানীর
(গ) নারানীর (ঘ) রমাযানীর
৯। তহমিনার শ্বশুরবাড়ির সমস্ত গঞ্জনা সহ্য করার বিষয়টি হৈমন্তী চরিত্রের বিশেষ দিকটিকে মেলে ধরেছে তা হলো-
i. হৈমন্তীর সহনশীলতাকে
ii. হৈমন্তীর ধৈর্যশীলতাকে
iii. হৈমন্তীর সংকীর্ণতাকে
কোনটি সঠিক ?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
১০। হস্তপদ থাকা সত্ত্বেও পুত্তলিকা
কী ?
(ক) জড় পদার্থ (খ) নির্জীব পদার্থ
(গ) নিষপ্রাণ পদার্থ(ঘ) অচেতন পদার্থ
১১। “মাত্ মারো” শব্দটি দিয়ে লেখিকা কী বুঝিয়েছেন ?
(ক) পালাইও না (খ) মেরো না
(গ) মাছ ধরো না (ঘ) দোয়া করা
১২। নারীর পিছিয়ে থাকার কারণ-
(ক) শিক্ষার অভাব
(খ) খাদ্যের অভাব
(গ) অর্থের অভাব
(ঘ) আত্নচেতনার অভাব
১৩। ‘Better half’ শব্দটির বাংলা পরিভাষা কোনটি ?
(ক) উত্তমার্ধ (খ) নিকৃষ্টার্ধ
(গ) পরার্থ (ঘ) পরমার্ধ
১৪। লেখিকা অর্ধাঙ্গী প্রবন্ধে “মানসিক দাসত্ব ” বলতে কী বুঝিয়েছেন ?
(ক) নারীর অচেতন আবস্থাকে (খ) নারীর ব্যক্তিহীনতাকে
(গ) নারীর আরামপ্রিয়তাকে (ঘ) নারীর পরাধীনতাকে
উত্তরমালা :
১গ২গ৩গ৪ক৫ক৬গ৭ঘ৮গ৯ক১০ঘ১১খ১২ক১৩ক১৪খ
