মাদক ও ধর্ষণকে লাল কার্ড প্রদর্শন শিক্ষার্থীদের

আপডেট : ০৪ মে ২০১৯, ২২:০৭

 আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

আখাউড়ায় শনিবার মাদক, জঙ্গিবাদ ও ধর্ষণকে লাল কার্ড প্রদর্শন করেছে শিক্ষার্থীরা। এ সময় তারা শপথ নিয়েছে নিয়মিত পড়াশোনা করে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা, ধূমপান অথবা মাদক সেবন না করতে এবং ছেলেরা ২১ বছর ও মেয়েরা ১৮ বছর বয়সের আগে বিবাহবন্ধনে আবদ্ধ না হওয়ার। আখাউড়া পৌর শহরের দেবগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ এর আয়োজন করে। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও লাল সবুজ উন্নয়ন সংঘ কুমিল্লা দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক সোহরাব সজীবের সঞ্চালনায় বক্তব্য রাখেন আখাউড়া থানার ওসি রসুল আহমদ নিজামী প্রমুখ।