ডেল ২১.৫” এলইডি মনিটর

আপডেট : ০৫ মার্চ ২০১৩, ১৮:৫৩
গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে ডেল ব্র্যান্ডের পি২২১২এইচ মডেলের ২১.৫” এলইডি মনিটর। পরিবেশবান্ধব এই মনিটের আর্সেনিক, মার্কারি বা পিভিসি নেই। এটি এনার্জি স্টার ৫.০, টিসিও ৫.০, ইপিইএটি গোল্ড রেটিং প্রভৃতি স্ট্যান্ডার্ড সমর্থিত। এর সর্বোচ্চ রেজ্যুলেশন ১৯২০ বাই ১০৮০, রেসপন্স টাইম ৫ মিলিসেকেন্ড, ভিউয়িং অ্যাঙ্গেল ১৬০ ডিগ্রি/ ১৭০ ডিগ্রি। এটি ভিজিএ, এইচডিসিপি, ইউএসবি পোর্ট সমর্থন করে। মূল্য ১৭,০০০ টাকা। ফোন :০১৯৭৩২৫৭৯০৬, ৯১৮৩২৯১।