দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে নির্মিত হল রাউজান থানা ভবন, পৌর ও ডাকবাংলো ভবন। রাউজান পৌরসভা সৃষ্টির একযুগ পর নির্মিত হয়েছে পৌর কমপ্লেক্স। একইভাবে প্রথমবারের মত রাউজান থানা ও ডাকবাংলো ভবনও নির্মিত হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপির প্রচেষ্টায় এসব কমপ্লেক্স নির্মিত হয়। এতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে পৌরভবনে ব্যয় হয় ২ কোটি ১৪ লাখ, জেলা পরিষদের ডাকবাংলোতে ৭৫ লাখ ও পূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে রাউজান থানা ভবন ১ কোটি ৮২ লাখ টাকায় নির্মিত হয়েছে। প্রকাশ, থানা কমপ্লেক্স নির্মাণের ফলে পুলিশ আইন-শৃংখলার পরিস্থিতি নিয়ন্ত্রণে আরো ভূমিকা রাখতে পারবে। অন্যদিকে ডাকবাংলো নির্মাণে রাউজানে আগত অতিথিরা নানাবিধ সুযোগ-সুবিধা পাবে। এই তিনটি ভবন উদ্বোধন হবে ১০ মার্চ।
