শনিবার
ঢাকা ইমপিরিয়াল কলেজঃ কলেজের সায়েন্স ক্লাব আয়োজিত পঞ্চম আন্তঃমহানগরী বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ পর্ব, সকাল সাড়ে ১০ টায়, কলেজ প্রাঙ্গণে।
কিডনি এওয়ারনেস মনিটরিং এন্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পস)ঃ বিশ্ব কিডনি দিবস উপলক্ষে ‘আকস্মিক কিডনি বিকল ও খাদ্যে ভেজালঃ প্রতিরোধে করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠক, সকাল ১০টায়, জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে।
ডক্টরস ফর হেলথ এন্ড এনভায়রনমেন্টঃ বীর নারী মুক্তিযোদ্ধা সম্মাননা ও আলোচনা সভা, বেলা ৩টায়, মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে।
বাংলাদেশ শিল্প সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদঃ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা, সকাল ১১টায়, সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমীর স্কাইমুন চাইনিজ রেস্টুরেন্টে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলসঃ ‘পরিবার সমাজ এবং কর্মক্ষেত্রে নারীর জন্য চাই নিরাপত্তা, মর্যাদা এবং সমতা’ শীর্ষক আলোচনা সভা, বিকাল ৩টায়, পুরানা পল্টন কমরেড মনিসিংহ ফরহাদ স্মৃতি ট্রাস্ট ভবনে।
শেলকেট পদকঃ শেলটেক পদক প্র্রদান অনুষ্ঠান, সকাল সাড়ে ১১টায়, শেলটেক লাউঞ্জে।
সামাজক প্রতিরোধ কমিটিঃ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শোভাযাত্রা বিকাল ৩টায়, কেন্দ্রীয় শহীদ মিনার প্রঙ্গণে।
বাংলাদেশ মানবাধিকার কমিশনঃ জাতীয় মহাসম্মেলন, সকাল সাড়ে ৯টায়, গুলিস্তানের কাজী বশির আহমেদ মিলনায়তনে।
