কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার বৌলাই গ্রামের বাসিন্দা ইটভাটা শ্রমিক সাইফুল ইসলাম (২৮) নান্দাইল থানার হাজতে বন্দীদশা থেকে গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে। গত মঙ্গলবার রাতে নান্দাইল মডেল থানার পুলিশ উপজেলার ‘ভাই ভাই ব্রিক্স’ নামের একটি ইটভাটা থেকে শিকলে বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এরপর থেকে তাকে পুলিশ থানা হাজতে অন্য অভিযুক্তদের সাথে বন্দী করে রাখে। গত শুক্রবার দৈনিক ইত্তেফাকে ‘ইটভাটায় নির্যাতিত সাইফুল, উদ্ধারের পর থানা হাজতে বন্দী’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
