বাস চাপায় জবি ছাত্র নিহত

আপডেট : ০৯ মার্চ ২০১৩, ২১:৩৯
মালিবাগে দুই বাসের মাঝে চাপা পড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবদুল লতিফ নিহত হয়েছেন। শনিবার মালিবাগ সুপার মার্কেটের সামনে এই ঘটনা ঘটে। পুলিশ ঘাতক বাস ও তার চালককে গ্রেফতার করেছে। রামপুরা থানার সাব-ইন্সপেক্টর রেজাউল করিম জানান, সকাল ১১টার দিকে আবদুল লতিফ মালিবাগ সুপার মার্কেটের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় তার সামনে ছিল গুলিস্তান-গুলশান রুটে চলাচলকারী বন্ধু পরিবহনের একটি মিনিবাস। একই সময় পেছন থেকে তুরাগ পরিবহনের আরেকটি বাস তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে দুই বাসের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন লতিফ। পরে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিত্সকরা মৃত ঘোষণা করেন।