গতকাল রবিবার রেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্যানেলভুক্ত শিক্ষকদের নিয়োগ প্রাপ্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ও নিয়োগ না পাওয়া প্যানেলভুক্ত শিক্ষকগণ। সকালে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা সভাপতি মাকসেদুর রহমান, সাধারণ সম্পাদক সেলিম রেজা, রেশমা খাতুর, আকতারী খাতুন, আবুল কালাম আজাদ, মিজানুর রহমান প্রমুখ। পরে একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
