ইউনেস্কো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম প্রাইজ

জুরি বোর্ডের চেয়ারম্যান মনজুরুল আহসান বুলবুল

আপডেট : ১০ মার্চ ২০১৩, ২১:৪৫
দেশের বিশিষ্ট সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল ইউনেস্কো পরিচালিত ইউনেস্কো/ গুইরেমো ক্যানো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম প্রাইজের জুরি বোর্ডের চেয়ারম্যান মনোনীত হয়েছেন। ইউনেস্কো মহাপরিচালক ইরিনা বোকোভার পক্ষ থেকে এই মনোনয়নের কথা জানিয়ে বলা হয়েছে, ২০১৩ সালে ইউনেস্কো/গুইরেমো ক্যানো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম প্রাইজের বিজয়ী বাছাই করার জন্য ১২ সদস্যের আন্তর্জাতিক জুরি বোর্ডের নেতৃত্ব দেবেন মনজুরুল আহসান বুলবুল। এই বোর্ডের অপর সদস্যরা হচ্ছেন: ইন্দোনেশিয়া, পেরু, যুক্তরাষ্ট্র, হাঙ্গেরী, বুলগেরিয়া, সেনেগাল, মেক্সিকো, জর্ডান, মিসর ও ফ্রান্সের সিনিয়র সম্পাদক, সাংবাদিক ও গণমাধ্যম বিশেষজ্ঞ। চলতি মাস থেকে এই বাছাই প্রক্রিয়া শুরু হবে; চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা করা হবে এপ্রিলের প্রথম সপ্তাহে। পৃথিবীতে পেশাদার সাংবাদিকদের জন্য এটিই সবচাইতে মর্যাদা সম্পন্ন আন্তর্জাতিক পুরস্কার হিসেবে স্বীকৃত। ইন্টারন্যাশনাল প্রেস ইন্সস্টিটিউট-আইপিআই-এর সিনিয়র ভাইস চেয়ারম্যান মনজুরুল আহসান বুলবুল ২০১১ সাল থেকে ইউনেস্কো/ গুইরেমো ক্যানো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম প্রাইজের জুরি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বৈশাখী টেলিভিশনের প্রধান সম্পাদক। -প্রেস বিজ্ঞপ্তি