জাতীয় চাঁদ দেখা কমিটির আজ বৈঠক

আপডেট : ১১ মার্চ ২০১৩, ২১:১৩
আজ মঙ্গলবার রবিউস সানি মাসের ২৯ তারিখ। এ মাস আজ শেষ হচ্ছে নাকি ৩০ দিন পূর্ণ হবে তা নির্ধারণ করতে মাগরিবের নামাজের পর জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসছে। বৈঠকে চলতি ১৪৩৪ হিজরি সনের পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ইসলামিক ফাউন্ডেশন থেকে জানানো হয়, সন্ধ্যা সাড়ে ছয়টায় বায়তুল মোকাররম সভাকক্ষে ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। আজ সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও যদি পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায় তাহলে সে খবর দ্রুততার সাথে টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা অন্য কোনো উপায়ে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। টেলিফোন নম্বর:৯৫৫-৯৪৯৩, ৯৫৫-৯৬৪৩, ৯৫৫-৫৯৪৭, ৯৫৫-৬৪০৭ এবং ৯৫৫-৮৩৩৭। ফ্যাক্স নম্বর: ৯৫৬-৩৩৯৭।