মধুখালী মডেল বিদ্যালয়ে শিক্ষার্থী সংবর্ধনা

আপডেট : ১২ মার্চ ২০১৩, ২০:৫৯
সোমবার সন্ধ্যায় ফরিদপুরের মধুখালী উপজেলার মধুখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১২ শিক্ষাবর্ষের ১৭ জন শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা প্রদান করা হয়। এবছর বিদ্যালয়টি থেকে ১৭ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ১৪ জন ট্যালেন্টপুলে ও ৩ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে। সংবর্ধনা অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুস সালাম মিয়ার সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মফিজুর রহমান মঞ্জু, উপজেলা নির্বাহী অফিসার এস.এম. শফিক, উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় আবু সাঈদ মিয়া, সুরাইয়া সালাম, উপজেলা শিক্ষা অফিসার আব্দুস ছালাম মিয়া, সহকারী শিক্ষা অফিসার উত্তম কুমার, দেলোয়ার রহমান, প্রধান শিক্ষক মোফাজ্জেল হোসেনসহ ম্যানেজিং কমিটি ও শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।