বাংলাদেশে উদার গণতান্ত্রিক রাজনীতির ভবিষ্যত্

আপডেট : ১২ মার্চ ২০১৩, ২১:২৪
শুধুমাত্র ব্যক্তিস্বার্থের কথা বাদ দিয়ে জনগণের কথা ভাবতে হবে বাংলাদেশের বর্তমান রাজনীতিক প্রেক্ষাপট থেকে দেশ যদি উত্তরণ করতে পারে তাহলে নতুন প্রজন্মের গণজাগরণ দেশকে, গণতন্ত্রকে একটি স্থায়ী এবং প্রাষ্ঠিতানিক রূপ লাভ করবে। নতুন প্রজন্ম তাদের কাজের প্রতি যে, গতি, সততা তাকে কাজে লাগিয়ে তাদের সিদ্ধান্তে অটল থাকলে তবে আমরা গণতন্ত্র ফিরে পাবো বলে আশা করছি। আর আমাদেরকে স্যতিকার অর্থে গণতন্ত্র দিতে সমাজ, রাজনীতিবিদ ও সরকারের সার্বিক সহযোগিতা প্রয়োজন। আর দেশের এখন যে অবস্থা তা চলতে থাকলে খুব শীঘ্রই দেশ বহির্শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত হবে। বর্তমান রাজনীতিবিদরা নিজেদের স্বার্থ নিয়েই সর্বদা ব্যস্ত। যা একটি গণতান্ত্রিক দেশের জন্য আসলেই দুঃখজনক। এই অবস্থা থেকে দেশকে উদ্ধার করতে হবে। শুধুমাত্র ব্যক্তিস্বার্থের কথা বাদ দিয়ে জনগণের কথা ভাবতে হবে। মমরেজ আরিফা হ্যাপি ২য় বর্ষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জনগণের নামে, সেবার নামে রাজনীতিবিদরা আখের গোছাতে ব্যস্ত প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে চিন্তা করি আজকের দিনটা কেমন যাবে। অনেক আশা নিয়ে পত্রিকা খুলি। পত্রিকার পাতায় চোখ বুলাতোই মনটা খারাপ হয়ে যায়। এমন দেশের এমন সকালের আশায় তো গতরাতে ঘুমাতে যাইনি। গণতান্ত্রিকতা বলতে আমরা কি বুঝি? গণতান্ত্রিকতা হল যেখানে জনগণই সকল ক্ষমতার উত্স। যেখানে আমরা জনগণ মিলে দেশের গণতান্ত্রিক নীতি-নির্ধারক ঠিক করি। আশায় বুক বাঁধি এবার বুঝি আমার দেশের রূপ পরিবর্তন হবে। না দেশের রূপ প্রতিটি সকালের মতই হয়। এমন রূপ আগেও দেখেছি এখনো দেখছি। তাহলে কেন এই গণতান্ত্রিক সরকার ব্যবস্থা? চাই না এমন রূপক গণতান্ত্রিকতা। মুখে গণতান্ত্রিকতার মুখোশ পরে সাধারণ জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার কোন অধিকার তাদের নেই। জনগণের নামে সেবার নামে রাজনীতিবিদরা আখের গোছাতে ব্যস্ত। কোন সরকারই জনগণের কথা চিন্তা করে না। নতুন প্রজন্ম হিসেবে সেই রাজনীতির প্রতীক্ষায় রইলাম যেই সরকার ব্যবস্থায়, সকালে ঘুম থেকে ওঠে মাকে জড়িয়ে ধরে পত্রিকা দেখিয়ে বলবো:‘দেখো মা তোমার দামাল ছেলে-মেয়েরা দেশের জন্য কি করেছে। আর সম্মান জানাবো সেসব রাজনীতিবিদদের যারা দেশের জন্য অনেক করেছেন; আর বলবো দেখ আমরা তোমাদেরাই উত্তরসূরী। সালমা ডলি মাকের্টিং, ৪র্থ বর্ষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেশের মানুষ যেন এক আতংকের মাঝে বাস করছে বাংলাদেশ একটি স্বাধীন দেশ। আমরা স্বাধীন দেশের নাগরিক। কিন্তু বাস্তবক্ষেত্রে সত্যিই কী আমরা স্বাধীন হতে পেরেছি? বর্তমান প্রেক্ষাপটে বিচার করলে দেখা যায় প্রতিদিনই কোন না কোন ঘটনা আমাদের সামনে হাজির হয়। অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশ, হরতাল, হত্যা ইত্যাদি যেন নিত্য-নৈমিত্তিক ব্যাপারে দাঁড়িয়েছে। এই যদি হয় স্বাধীন দেশের নমুনা তাহলে দেশ কতটুকু উন্নতি করতে পারবে তা আর বলার অপেক্ষা রাখে না। দেশের মানুষ যেন এক আতংকের মাঝে বাস করছে। দেশের এই সার্ির্বক অবস্থার পরিবর্তন করতে না পারলে দেশের গণতন্ত্র রক্ষা করা যাবে না। তাই এজন্য সরকারকে এগিয়ে আসতে হবে। সকল মানুষের অধিকার নিশ্চিত করতে হবে। স্থিতিশীল সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। তা না হলে দেশের উন্নয়ন সম্ভব নয়। সুলতানা জাহান তানি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের চিন্তা-ভাবনা হওয়া উচিত দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় আধুনিক তথ্য-প্রযুক্তির ব্যাপক বিস্তারের কারণে আজ নব-প্রজন্মেও রাজনীতি ও গণতন্ত্র নিয়ে অনেকটাই সচেতন। তাই আমাদের চিন্তা-ভাবনা হওয়া উচিত দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী হিসেবে আমি মনে করি, নিজের জায়গায় থেকেই সুষ্ঠুভাবে নিজের দায়িত্ব পালন করলেই দেশ ও জাতি অনেকাংশে এগিয়ে যাবে। তবে সমাজে কোন আন্যয়, অবিচার, তথা অগণতান্ত্রিকভাবে রাজনীতির ব্যবহার দেখলে সেটির জোর কণ্ঠে প্রতিবাদ করা উচিত। শুধুমাত্র কোন একটি রাজনৈতিক দলের ভুল সিদ্ধান্ত বা তাদের ভূমিকাকে প্রাধান্য না দিয়ে সকল রাজনৈতিক দলগুলো নিয়ে চিন্তা করতে হবে। সকল রাজনৈতিক দল থেকে আবর্জনাগুলো সরিয়ে ফেলতে হবে। যেহেতু বাংলাদেশ একটি শান্তিপ্রিয় গণতান্ত্রিক রাষ্ট্র এর কল্যাণে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এ রাষ্ট্র শুধু কোন দল বা ব্যক্তির নয়। তবে সকল রাজনৈতিক দলের প্রতি অনুরোধ থাকবে যে তারা যেন এমন কোন পদক্ষেপ না নেয় যাতে করে সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হয়। নাফসুন রহমান মৌলি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সকল সমস্যার সমাধানের মাধ্যমে উন্নত সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে বাংলাদেশের মানুষ গণতন্ত্রমনা। তাই এদেশের মানুষ শাসক গোষ্ঠীর শৃঙ্খল ভেঙ্গে একটি সুন্দর গণতান্ত্রিক সরকার ব্যবস্থা গঠন করে। গণতন্ত্র হল জনগণের জন্য জনগণের শাসন। বর্তমান প্রেক্ষাপটের দিকে তাকালে আমরা এর যথার্থতা খুঁজে পাই। আজ আমরা শাহবাগ প্রজন্ম চত্বরের দিকে তাকালে দেখতে পাই মানুষ তাদের অধিকার আদায়ের জন্য লড়ছে এবং তাদের অধিকার আদায় করে নিচ্ছে। যার ফলে দেশের মানুষের গণতন্ত্র যে রক্ষিত হচ্ছে বোঝা যায়। কিন্তু অন্যদিকে তাকালে দেখতে পাই অস্থিতিশীল রাজনৈতিক প্রেক্ষাপট, খুন, আহাজারি, নারী নির্যাতন। মানুষের নিরাপত্তার অভাব ইত্যাদি। তাই আমাদের মনে প্রশ্ন জাগে, সত্যিই কী গণতন্ত্র রক্ষিত আছে? তাই আমাদের গণতন্ত্রকে নিশ্চিত করতে হবে এবং সুন্দর সমাজ, রাজনৈতিক, সামাজিক, সকল সমস্যার সমাধানের মাধ্যমে উন্নত সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। শারমিন আক্তার পপি দর্শন বিভাগ, ১ম বর্ষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

এ সম্পর্কিত আরও পড়ুন