টেকফটো

আপডেট : ১২ মার্চ ২০১৩, ২১:৩১
প্রযুক্তি বিশ্বে হরহামেশাই ঘটে যাচ্ছে নানা ঘটনা। বাজারে আসছে নতুন প্রযুক্তি, নতুন প্রযুক্তি পণ্য। এসব ঘটনার মধ্যে সাম্প্রতিক সময়ের কয়েকটি ঘটনার ছবি নিয়ে সাজানো হলো আজকের টেকফটো জাপানের টেক জায়ান্ট হিটাচি সম্প্রতি তৈরি করেছে এক নতুন রোবটযান ‘রোপিটস’। ব্যক্তিকে বহনকারী এই যানটি বুদ্ধিমানও বটে। নতুন এই রোবটযানকে দেখা যাচ্ছে রাস্তায়। হুয়াওয়ে সম্প্রতি অবমুক্ত করেছে তাদের নতুন স্মার্টফোন অ্যাসেন্ড পি২। বার্সেলোনায় এই ফোনটি অবমুক্তির সময়ের এই ছবিতে কয়েকজনকে দেখা যাচ্ছে ফোনটির ছবি তুলতে। এইচটিসি’র নতুন স্মার্টফোন এইচটিসি ওয়ান ফোনটি তাইপেতে প্রদর্শন করছেন এক এইচটিসি কর্মী। যুদ্ধবিদ্ধস্ত আফগানিস্তান প্রযুক্তির ব্যবহারে অনেকটাই পিছিয়ে রয়েছে। একটা সময় সেখানে রেডিও, টিভিও নিষিদ্ধ ছিল। সম্প্রতি সেখানে প্রতিষ্ঠিত একটি টিভি স্টেশনে কাজ করতে দেখা যাচ্ছে একজন কর্মীকে। এসএক্সএসডাব্লিউকে বলা যায় অনেককিছুর মিলনমেলা। উপরের ছবিতে দেখা যাচ্ছে গায়ক পল ম্যাকডোনাল্ড এবং অভিনেত্রী নিকি রিডকে স্যামসাং গ্যালাক্সি এন্টারপ্রাইজের স্টলে।