প্রিয় একাদশ শ্রেণির শিক্ষার্থীরা, আমার শুভেচ্ছা নিও। আশা করি, সব্বাই পড়াশোনায় মনোনিবেশ করছ। আজ আমি তোমাদের জীববিজ্ঞান ১ম পত্রের ১অধ্যায়ের ১ম পরিচ্ছেদ “উদ্ভিদের বিভিন্নতা ” (Diversity in Plants) - বিষয়ের ওপর বহুনির্বাচনী প্রশ্নোওর উপস্থাপন করব, যা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
১.নিচের কে উদ্ভিদ বিজ্ঞানের জনক হিসাবে
পরিচিত ?
(ক) লিনিয়াস (খ) থ্রিয়োফ্রাস্টাস
(গ) ডি ক্যান্ডল (ঘ) রক্সবার্গ
২. পৃথিবীতে উদ্ভিদ প্রজাতির সংখ্যা কত ?
(ক) ২ লক্ষের মতো (খ) ৩ লক্ষের মতো
(গ) ৪ লক্ষের মতো (ঘ) ৫ লক্ষের মতো
৩.নিচের কোনটি Plante কিংডমের অন্তর্ভক্ত ?
(ক) Spirogyra (খ) E. coli
(গ)Nostoc (ঘ) Penicillium
৪. নিচের কোনটি Monera কিংডমের অন্তর্ভক্ত ?
(ক) Spirogyra (খ) Nostoc
(গ) E. coli (ঘ) Anabaena
৫.সপুস্পক উদ্ভিদের আধুনিক শ্রেনীবিন্যাস কে করেছিলেন ?
(ক) মারগুলিস (খ) তাকতাজান
(গ) বেনন্থাম ও হুকার (ঘ) এঙ্গলার ও প্রান্টল
৬. বেনন্থাম ও হুকার এর প্রকাশিত বইয়ের নাম কী ?
(ক) Enquiry in to Plants
(খ) Genera Plantarum
(গ)Historia Plantarum
(ঘ) The Phylogenetic Taxonomy
৭. Thallophyta-র বৈশিষ্ট্য নয়-
১.দেহ মূল, কান্ড ও পাতায় বিভক্ত
২. এদের ভ্রণ সৃষ্টি হয় না
৩.সুতার মতো রাইজয়েড বিদ্যমান
নিচের কোনটি সঠিক-
(ক) ১ (খ) ২
(গ) ৩ (ঘ) ২ ও ৩
৮.নিচের কোনটি পরবোজী ?
(ক) Penicillium (খ) Spirogyra
(গ) Pteris (ঘ) Riccia
৯. থ্রিয়োফ্রাস্টাস উদ্ভিদজগতকে ভাগ করেছিলেন-
১. হার্ব, শ্রাব ও পেরেনিয়্যাল
২. হার্ব, শ্রাব ও বৃক্ষ
৩. অ্যানুয়াল, বাইয়েনিয়্যাল ও পেরেনিয়্যাল হিসেবে
নিচের কোনটি সঠিক-
(ক) ১ (খ) ২ ও ৩
(গ) ৩ (ঘ) ২
১০. দ্বিপদ নামকরণের প্রবর্তক কে ?
(ক) ক্যারোলাস লিনিয়াস (খ) বেনন্থাম ও হুকার
(গ) মেন্ডেল (ঘ) ডারউইন
১১.নিচের কোনটি একবীজপত্রী উদ্ভিদ ?
(ক) ভুট্রা (খ) ছোলা
(গ) সূর্যমুখী (ঘ) কুমড়া
১২. কোনটির জন্য সূর্যালোক অপরিহার্য ?
(ক) ভাইরাস (খ) ব্যাকটেরিয়া
(গ) শৈবাল (ঘ) ছত্রাক
১৩. ব্রায়োফাইটা উদ্ভিদ প্রজাতির সংখ্যা কত ?
ক) ১৫,০০০ (খ) ১৮,০০০
(গ) ২০,০০০ (ঘ) ২৩,০০
১৪. মারগুলিস সমস্ত জীবজগতকে কয়টি সুপার কিংডমে ভাগ করেন ?
(ক) ২ টি (খ) ৩ টি
(গ) ৪ টি (ঘ) ৫ টি
১৫.ফলের রাজা আম গাছ কোন ধরনের উদ্ভিদ ?
(ক) বহুবর্ষজীবি বৃক্ষ (খ) একবর্ষজীবি বৃক্ষ
(গ) বহুবর্ষজীবি বীরুত্ (ঘ) দ্বিবর্ষজীবি গুল্ম
উত্তর ঃ ১. (খ), ২. (ঘ), ৩. (গ), ৪. (ক), ৫. (খ), ৬. (খ), ৭.(ঘ), ৮. (ক), ৯. (ঘ), ১০. (ক), ১১. (ক), ১২. (গ), ১৩. (ঘ), ১৪. (ক), ১৫.(ক)।
তথ্য সূত্রঃ
১.উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান প্রথম পত্র (উদ্ভিদ বিজ্ঞান) - ড. আবুল হাসান
২. উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান প্রথম পত্র (উদ্ভিদ বিজ্ঞান) - গাজী আজমল/ এনায়েত/ সফিউর।
