ইংরেজি school

Word builder

আপডেট : ১৫ মার্চ ২০১৩, ১৬:১৩
Word বা শব্দ বাক্যের প্রধান উপাদান। তাই স্বল্প সময়ে শব্দভাণ্ডারকে অনেক শক্তিশালী করার জন্য দরকার Short cut কৌশল অবলম্বন। তোমাদের শব্দভাণ্ডারকে সমৃদ্ধ করার জন্য Word Builder নামে একটি কলাম খোলা হলো অনুশীলন পাতার ইংরেজি school বিভাগে । পর্যায়ক্রমে, স্বল্প সময়ে, অসংখ্য শব্দ কিভাবে তৈরি ও রপ্ত করা যায় তার কৌশল নিয়ে লেখাটি তৈরি করেছেন রাজউক উত্তরা মডেল কলেজের প্রভাষক এম জিয়াউর রহমান Proverbs বা প্রবাদ- প্রবচন যে কোন ভাষার অমূল্য সম্পদ। Proverbs কে ইংরেজিতে wise-saying বলা হয়ে থাকে। “A proverb can express the idea in a sentence which cannot be expressed in thousands of words.” (একটি কথা যেটি হাজার হাজার কথার মাধ্যমে প্রকাশ করা সম্ভব হয়ে উটে না তা শুধুমাত্র প্রবাদ প্রবচনের মাধ্যমে একটি বাক্যেই প্রকাশ করা সম্ভব)। প্রবাদ -প্রবচনসমূহের মধ্যে অভিব্যক্তির অপার সৌন্দর্য্য লুকায়িত আছে। এজন্য জ্ঞানী ব্যক্তিদের কথায় কথায় প্রবাদ প্রবচন ব্যবহার করতে দেখা যায়। প্রবাদ -প্রবচনের জ্ঞান থাকা তাই অত্যন্ত জরুরি। এই প্রবাদ প্রবচন topicটি অত্যন্ত প্রয়োজনীয় তাই “দৈনিক ইত্তেফাক” এর শিক্ষা অনুশীলন এর পাঠকদের সর্বাঙ্গীন মঙ্গলের কথা চিন্তা করে থাকে। এই topicটির উপর আলোকপাত করা হবে। ১. যারে দেখতে নারী তার চলন বাঁকা। প্রবাদের অন্তর্নিহীত অর্থ: যারে পছন্দ হয় না তার সবকিছুতেই দোষ চোখে ধরা পড়ে। ইংরেজি: Faults are thick where love is thin. 2. বজ্র আঁটুনি ফোঁসকা গেরো।্রবাদের অন্তর্নিহীত অর্থ: তুচ্ছ বিষয়ে বেশি যত্নবান হওয়া এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মোটেও মাথা না ঘামানো। ইংরেজি: Penny wise, pound foolish.