ঝিনাইদহে ১৩ জামায়াত শিবির নেতাকর্মী গ্রেফতার

আপডেট : ১৫ মার্চ ২০১৩, ১৯:৫৬
জামায়াত-শিবিরের ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে মহেশপুরে ৮ জন, কোটচাঁদপুরে ২ জন, হরিণাকুণ্ডুতে ১ জন ও সদর উপজেলায় ১ জন জামায়াত-শিবির নেতাকর্মী রয়েছে। একই মামলায় বৃহস্পতাির আরো ১৬ জনকে পুলিশ গ্রেফতার করে। ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গত ৩ ও ৪ মার্চের হরতাল চলাকালে জেলায় পুলিশ হত্যা, পুলিশের কাজে বাঁধাদান ও বিভিন্ন সহিংস ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।