ফেনীর যুগ্ম দায়রা জজ দ্বিতীয় আদালত ও বিশেষ ট্রাইব্যুনালের বিচারক এ.এন.এম মোরশেদ খান বৃহস্পতিবার একটি অস্ত্র মামলায় মোঃ রফিক নামে এক যুবককে ১৭ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। তিনি সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের চর সাহাভিখারী গ্রামের সফিউল্লার ছেলে। আদালত সূত্র জানায়, ২০০১ সালের ২৬ ডিসেম্বর সোনাগাজী থানা পুলিশ উপজেলার চরদরবেশ ইউনিয়নের চর সাহাভিখারী গ্রামের সফিউল্লার ঘর তল্লাশি করে এবং তার ছেলে মোঃ রফিকের নিকট একটি দেশীয় তৈরি পাইপগান এবং একটি বন্দুকের গুলি উদ্ধার করে।
