যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডা বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ৩ জন মারা গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটিতে আগুন ধরে যায় এবং বিস্ফোরিত হয়ে। কেন্দ্রীয় বিমান চলাচল প্রশাসন (এফএএ) জানিয়েছে, পাইপার পিএ৩১ বিমানটি ফোর্ট লাওডেরডালে এক্সিকিউটিভ বিমানবন্দরের কাছাকাছি একটি গুদাম অঞ্চলে বিধ্বস্ত হয়। ফোর্ট লাওডেরডালে শহরের মুখপাত্র শ্যানন ভেজিনা বলেন, দুইটি ইঞ্জিনে চালিত বিমানটির ৩ আরোহীর সবাই নিহত হয়েছে। উড্ডয়নের পরপরই বিমানটিতে সমস্যা দেখা দেয়ায় এমনটি ঘটেছে বলেও জানান তিনি। বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরই ঘুরে বিমানবন্দরের দিকে অবতরণের উদ্দেশ্যে আসছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটি আর সফল হয়নি।
