প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

আপডেট : ১৭ মার্চ ২০১৩, ১৯:২০
৩(ক) অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর ১। ১০টি খাতার দাম ৩০ টাকা হলে, ৮টি খাতার দাম কত? উত্তর: ২৪ টাকা। ২। সরল অঙ্কে যোগ, বিয়োগ, গুণ ও ভাগের কাজ থাকলে কোনটির কাজ আগে করতে হয়? উত্তর: ভাগ। ৩।কত মিলিয়নে এক বিলিয়ন? উত্তর: ১০০০। ৪। ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যার মধ্যে পার্থক্য কত? উত্তর: ১। ৫।পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার পরবর্তী সংখ্যাটি কত? উত্তর: ৯৯৯৯। ৬।৫৪৬৯৩ সংখ্যাটিতে ৪ এর স্থানীয় মান কত? উত্তর: সহস্র ৭।৫৯৬৪৮৩৫৭ সংখ্যাটিতে ৬ এর স্থানীয় মান কত? উত্তর: লক্ষ। ৮।সরল অঙ্কে বন্ধনী প্রতীক ও গাণিতিক প্রক্রিয়া প্রতীক থাকলে সর্বপ্রথম কী করতে হয়? উত্তর: সর্বপ্রথম প্রথম বন্ধনীযুক্ত প্রক্রিয়ার কাজ ক্রমানুসারে করতে হয়। ৯।ঐকিক নিয়ম কাকে বলে? উত্তর: অনেকগুলো জিনিস থেকে প্রথমে একটি জিনিসের দাম বের করে যে পদ্ধতিতে সমস্যার সমাধান করা হয় তাকে ঐকিক নিয়ম বলে। ১০।৯, ৪, ৬, ০, ৮ অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম সংখ্যাটি কত? উত্তর: ৯৮৬৪০। ১। জাহিদুল হাসান একটি ডিপার্টমেন্টাল স্টোর থেকে ৪০ কেজি চাল, ২৬৫ টাকার সয়াবিন তেল ও ৫৮৮ টাকার মাছ কিনলেন। প্রতি কেজি চালের দাম ১৮ টাকা। তিনি দোকানদারকে ২০০০ টাকা দিলেন। দোকানদার তাঁকে কত টাকা ফেরত দিবেন? সমাধান: ১ কেজি চালের দাম ১৮ টাকা ৪০ কেজি চালের দাম (১৮×৪০) টাকা = ৭২০ টাকা চাল কিনলেন = ৭২০ টাকা সয়াবিন তেল কিনলেন = ২৬৫ টাকা মাছ কিনলেন = ৫৮৮ টাকা মোট কিনলেন = ১৫৭৩ টাকা দোকানদারকে দিলেন = ২০০০ টাকা মোট কিনলেন = (-) ১৫৭৩ টাকা দোকানদারকে ফেরত দেবেন = ৪২৭ টাকা সুতরাং দোকানদার তাঁকে ৪২৭ টাকা ফেরত দেবেন। উত্তর: ৪২৭ টাকা। ২। ২টি গরু ও ৩টি খাসির মূল্য একত্রে ২৫০৮০ টাকা। ১টি খাসির মূল্য ৩৫৬০ টাকা হলে, ১টি গরুর মূল্য কত? সমাধান: ১টি খাসির মূল্য ৩৫৬০ টাকা ৩টি খাসির মূল্য (৩৫৬০ × ৩) টাকা = ১০৬৮০ টাকা ২টি গরু ও ৩টি খাসির মূল্য একত্রে ২৫০৮০ টাকা ২টি গরুর মূল্য (২৫০৮০-১০৬৮০) টাকা = ১৪৪০০ টাকা ১টি গরুর মূল্য (১৪৪০০ ÷ ২) টাকা = ৭২০০ টাকা। উত্তর: ৭২০০ টাকা ৩। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৯৬ বছর। পিতার বয়স পুত্রের বয়সের ৩ গুণ, কার বয়স কত? সমাধান: পুত্রের বয়স = পুত্রের বয়সের ১ গুণ পিতার বয়স = পুত্রের বয়সের ৩ গুণ পিতা ও পুত্রের বয়সের সমষ্টি = পুত্রের বয়সের ৪ গুণ পুত্রের বয়সের ৪ গুণ = ৯৬ বছর পুত্রের বয়স = ৯৬ বছর ÷ ৪ = ২৪ পিতার বয়স = ২৪ বছর × ৩ = ৭২। উত্তর: পিতার বয়স ৭২ বছর, পুত্রের বয়স ২৪ বছর। ৪। চারটি সংখ্যার যোগফল ৪৬৮৫২০। প্রথম দুইটি সংখ্যা ৭৩৫৮৪ ও ৬৪২০৯। তৃতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা অপেক্ষা ৯৪৮৫ কম। চতুর্থ সংখ্যাটি কত? সমাধান: দেওয়া আছে, প্রথম দুইটি সংখ্যা ৭৩৫৮৪ ও ৬৪২০৯। তৃতীয় সংখ্যাটি (৭৩৫৮৪ - ৯৪৮৫) = ৬৪০৯৯ তিনটি সংখ্যা ৭৩৫৮৪ ৬৪২০৯ ৬৪০৯৯ তিনটি সংখ্যা যোগফল ২০১৮৯২ চারটি সংখ্যার যোগফল ৪৬৮৫২০ তিনটি সংখ্যার যোগফল (-) ২০১৮৯২ চতুর্থ সংখ্যাটি ২৬৬৬২৮ উত্তর: ২৬৬৬২৮। ৫। কোনো ভাগ অঙ্কে ভাজ্য ৮৯০৩, ভাজক ৮৭ এবং ভাগশেষ ২৯ হলে, ভাগফল কত? সমাধান: আমরা জানি, ভাগফল = (ভাজ্য - ভাগশেষ) + ভাজক এখানে, ভাজ্য - ভাগশেষ = ৮৯০৩ - ২৯ = ৮৮৭৪ ভাগফল = ৮৮৭৪ ÷ ৮৭ = ১০২ উত্তর: ভাগফল ১০২।