স্টাডি সার্কেলের বন্ধুরা ও শিক্ষার্থীরা, গত ০৪ ফেব্রুয়ারি সোমবার স্মরণীয় যাঁরা বরণীয় যাঁরা অংশে ‘বুলবুল চৌধুরি’র জীবনালোকের উপর ভিত্তি করে কয়েকটি প্রশ্ন দেয়া হয়েছিল। আজ প্রশ্নোগুলোর উত্তর দেয়া হলো । তোমরা নিচের ঠিকানায় মতামত জানাতে পারো
anushilon.ittefaq10
@gmail.com-ই-মেইলে অথবা অনুশীলন, দৈনিক ইত্তেফাক ৪০ কাওরান বাজার, ঢাকা।
মোবাইল:০১৭১৪৭০৫৭২৭
স্টাডি সার্কেলের প্রশ্ন ও উত্তর
প্রশ্ন : বুলবুল চৌধুরীর জন্মস্থান এবং জন্মতারিখ লিখ।
উ:চট্টগ্রামের সাতকানিয়ার চুনতি গ্রাম ১৯১৯ সালের ১ জানুয়ারি
প্রশ্ন :শেষ অবধি তিনি কি হিসেবেই খ্যাতি লাভ করেন?
উ:নৃত্যশিল্পী
প্রশ্ন : তাঁর শিক্ষাজীবন সম্পর্কে কী জানো।
উ:আরবি-ফারসি শেখার মধ্য দিয়ে জীবন শুরু। মানিকগঞ্জ হাই স্কুল থেকে প্রথম বিভাগে মেট্রিক, কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে আই,এ. স্কটিশচার্চ কলেজ থেকে বি,এ, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম, এ পাস করেন।
প্রশ্ন : তার আসল নাম কি?
উ:রশীদ আহমদ চৌধুরী
প্রশ্ন: কত সালে তিনি তাঁর সহযোগিদের নিয়ে “ওরিয়েন্টাল ফাইন আর্টস এসোসিয়েশন” গঠন করেন।
উ:১৯৩৭
প্রশ্ন :তিনি প্রায় সত্তরটি নৃত্যনাট্য রচনা করেন। তার রচনার
বিষয়বস্তু কি ছিল?
উ:লোককাহিনী,পুরাণকাহিনী, সামাজিক সমস্যা, সমকালীন ঘটনা, যুদ্ধ, দুর্ভিক্ষ ইত্যাদি।
প্রশ্ন :তিনি কী হিসেবে পরিচিতি ও খ্যাতি লাভ করেন।
উ:যেমন নৃত্যশিল্পী তেমনি গল্পকার ও ঔপন্যাসিক
প্রশ্ন : তিনি কত সালে মৃত্যুবরণ করেন।
উ: ১৯৫৪ সালের ১৭ মে
প্রশ্ন “বুলবুল ললিতকলা একাডেমীতে কী ধরণের কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উ: কণ্ঠসঙ্গীত,যন্ত্রসঙ্গীত, নৃত্যকলা,নাট্যকলা, চারু ও কারুশিল্প সহ শিল্প-সাহিত্য-সঙ্গীতে গবেষণা কর্ম।
প্রশ্ন :“অনুশীলনের হাওয়া” বইয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছেন?
ূউ:সমাজের সর্বত্র ব্যাপ্ত করিয়া এমন একটা অনুশীলনের হাওয়া বহা চাই যাহাতে জ্ঞান এবং ভাবের রশ্মি চতুর্দিকে প্রতিফলিত, বিকীর্ণ হইতে পারে।
