এইচএসসি পরীক্ষার্থীর জন্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেক প্রীতি ও শুভেচ্ছা রইল। বন্ধুরা আর মাত্র ক’দিন পরেই তোমাদের পরীক্ষা। এই লক্ষ্য পরীক্ষার পূর্বপ্রস্তুতি হিসেবে এবং ভালো ফলাফল অর্জনের জন্য কিছু সংক্ষিপ্ত পরামর্শ এবং সাজেশন বর্ণনা করা হলো। বন্ধুরা, পরীক্ষায় ভালো ফলাফলের জন্য প্রস্তুতিকে সমৃদ্ধ এবং
রিভিশনের বিকল্প কিছু নেই। আর এজন্য একাগ্রচিত্রে মেইন বইটি বারবার রিভিশন করতে হবে। যেহেতু তোমাদের সৃজনশীলমূলক প্রশ্নোত্তর থাকে, তাই প্রশ্নপত্রে দেয়া অনুচ্ছেদটি বারবার গভীরভাবে মনোযোগসহকারে পড়ে বুঝে উত্তর লিখতে হবে। রসায়ন বিজ্ঞান ১মপত্রের ক্ষেত্রে বলব, এখানে “ক” বিভাগের সৃজনশীল প্রশ্ন ৪টি স্তরবিশিষ্ট। মোট ৬টি প্রশ্নের মধ্যে ৪টির উত্তর দিতে হবে। আবার নৈর্ব্যক্তিকের ক্ষেত্রেও জ্ঞান অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতা মূল্যায়নের জন্য মোট প্রশ্নের ৪০%, ৩০%, ২০% ও ১০% প্রশ্ন থাকবে। তোমাদের ১মপত্র বই-এ মোট ১৭টি অধ্যায় আছে। এই ১৭টি অধ্যায়ের মধ্যে কিছু অধ্যায় আছে যেগুলো নৈর্ব্যক্তিকের জন্য বেশি গুরুত্বপূর্ণ, যেমন- অধ্যায় ১৪, ১৬, ১৭, ২, ৩, ৫। এছাড়া মৌলসমূহের নাম, প্রতীক, সংকেত, পর্যায়বৃত্তধর্ম, কোণ, উপশক্তি স্তরে ইলেকট্রনের ধারণাক্ষমতা কত, আয়নীকরণ বিভবের মান বেশি/কম কোন কোন মৌলের কি রকম, কোন অণুতে কার্বনের সংকরায়ণ কেমন ঘটে, কোন সূত্রের প্রবর্তক কোন বিজ্ঞানী, জারণ মান, সংখ্যা ইত্যাদি জ্ঞানমূলক প্রশ্ন বেশ গুরুত্বপূর্ণ। যেমন ১টি উদাহরণ দেই— নিম্নের বিক্রিয়াটিতে [H+] = [OH-] = 10-7 পানির মাধ্যমকে কি বলে?
উত্তরঃ ্র(i) নিরপেক্ষ মাধ্যম (ii) অম্লীয় মাধ্যম (iii) P1+ মাধ্যম (iv) ক্ষারীয় মাধ্যম
আবার সৃজনশীলমূলক প্রশ্নের জন্য ১মপত্র বই-এর অধ্যায় ১, ২, ৩, ৪, ৫, ৬, ১০, ১৩, ১৫ গুরুত্বপূর্ণ। এগুলো থেকে অনুচ্ছেদ আকারে অথবা ছকাকারে অথবা বিক্রিয়া দিয়ে স্তরভিত্তিক প্রশ্নকাঠামো দিতে পারে।
যেমন:2Na = 2Na+ + 2e
Cl2+2e = 2Cl–
2Na+Cl2 = 2(Na+Cl–) = 2NaCl
উপরের বিক্রিয়াটি লক্ষ্য করে প্রশ্নের উত্তর দাও।
(ক) জারণ সংখ্যা কী? (১)
(খ) জারণ ও বিজারণ বিক্রিয়ার সমতাকরণের মূলনীতি লিখ। (২)
(গ) উপরের বিক্রিয়ার আলোকে জারণ ও বিজারণ অর্ধবিক্রিয়াটি
বর্ণনা কর। (৩)
(ঘ) অনুচ্ছেদে দেয়া সমী অনুসারে ব্যাখ্যা কর যে, জারণ-বিজারণ যুগপত্ ঘটে। (৪)
শিক্ষার্থীরা এইভাবে বই-এর গুরুত্বপূর্ণ অধ্যায়সমূহ চিহ্নিত করে নিজ থেকেই সাজেশন আকারে ধারাবাহিকভাবে পড়বে এবং মনে রাখবে সঠিকভাবে অনুশীলন করলে একজন ছাত্র অবশ্যই ভালো ফলাফল অর্জন করতে পারে।
