টেকফটো

আপডেট : ১৯ মার্চ ২০১৩, ২১:৪৩
সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিশ্বের সকলেই। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনাতেও সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেছে সাইবার নিরাপত্তা বিষয়ক প্রদর্শনী। ছবিতে তারই একটি মুহূর্ত দেখা যাচ্ছে। দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হয়ে গেছে প্রযুক্তি নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ ও প্রদর্শনী। এই প্রশিক্ষণে সফলভাবে উত্তীর্ণদের দেখা যাচ্ছে এই ছবিতে। তাদের সাথে তাদের প্রশিক্ষকরাও রয়েছেন। এসএক্সএসডাব্লিউ আয়োজনে ছিল বৈচিত্র্যময় নানা আয়োজন। ছবিতে রোবট বিমের ভিডিও কনফারেন্স দেখা যাচ্ছে। কোরিয়া ইনফরমেশন টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউট ইন্টারনেট সিকিউরিটি বিষয়ে কাজ করে যাচ্ছে দীর্ঘদিন ধরেই। ছবিতে একজন একজন তরুণ নিরাপত্তা বিশেষজ্ঞকে দেখা যাচ্ছে সেখানে কাজ করতে। ভারতের ব্যাঙ্গলুরে চলছে শিক্ষাসংশ্লিষ্ট প্রযুক্তির প্রদর্শনী টেকএড ২০১৩। মাইক্রোসফটের আয়োজনে এই প্রদর্শনীতে অংশ নিচ্ছে সব ধরনের মানুষ। ছবিতে এক কিশোরী দেখছে একটি ল্যাপটপ।