শ্যামনগরে ছয় দিনেও অপহূত শিক্ষকের খোঁজ মেলেনি

আপডেট : ২০ মার্চ ২০১৩, ২১:১৭
হরিনগর বাজার থেকে বাড়ি ফেরার পথে মাষ্টার প্রশান্ত কুমার মন্ডল (৩৮) নামে এক ব্যক্তিকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের ইংরাজি শিক্ষক ও শ্যামনগর উপজেলার মীরগাং গ্রামের অরবিন্দ মন্ডলের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বাড়ি থেকে হরিনগর বাজারে আসে এবং বাড়ি ফেরার পথে তাকে অপহরণ করা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে তার স্ত্রী অভিযোগ করে ভিটা বাড়ির গোলযোগের জের ধরে শহিদুল, অহিদুল ও শফিকুল তার স্বামীকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিত। এ ব্যাপারে অপহূতর স্ত্রী বাদি হয়ে শ্যামনগর থানায় অভিযোগ দিয়েছে। ওসি আহছান হাবিব ঘটনার সত্যতা শিকার করেছেন।