শরীয়তপুর জেলা আইনজীবী সহকারী সমিতির নবগঠিত কমিটির শপথ গ্রহণ। বুধবার বিকালে জেলা আইনজীবী সহকারী সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সিনিয়র আইনজীবী সহকারী বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠ করান শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম।
অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন, শরীয়তপুর জেলা আইনজীবী সহকারী সমিতির নবগঠিত কমিটির সভাপতি মোঃ শামসুল হক আকন, সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মোহসীন, সাধারণ সম্পাদক কে.এম. আলী আকবর, সহ-সম্পাদক মোঃ মাহবুব আলম চৌধুরী, কোষাধ্যক্ষ মোঃ জুলহাস মিয়া, সাংগঠনিক সম্পাদক টি.এম মজিবর রহমান, দপ্তর সম্পাদক আঃ মালেক কোটারী, ক্রীড়া সম্পাদক আবুল বাসার, সদস্য দিলদার হোসেন, আলী আহাম্মদ, রেজা আহসান সোহাগ, মোঃ ফজলুল হক বেপারী, মোঃ দেলোয়ার হোসেন মাল, খন্দকার মাহবুবুর রহমান ও মোঃ ইকবাল হোসেন। জানা যায়, গত ১৩ মার্চ শরীয়তপুর জেলা আইনজীবী সহকারী সমিতির কমিটি গঠন করা হয়।
