পঞ্চম শ্রেণির সুপ্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বিপরীত শব্দের জন্য ৫ নম্বর বরাদ্দ থাকে ু যা খুব সহজেই তোমরা পেতে পারো। প্রতিটি গল্প ও কবিতা থেকে গুরুত্বপূর্ণ শব্দগুলো বাছাই করে সেগুলোর বিপরীত শব্দ তোমাদের অনুশীলনের জন্য দেয়া হলো। নিয়মিত অনুশীলনে তোমরা পৌঁছে যাবে সফলতার দ্বার-প্রান্তে।
অধ্যায়:এই দেশ এই মানুষ
প্রদত্ত শব্দ বিপরীত শব্দ
বাঙালি অবাঙালি
দূরে নিকটে / কাছে
সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘিষ্ঠ
সৌভাগ্য দুর্ভাগ্য
বন্ধু শত্রু
সার্থক ব্যর্থ
শ্রদ্ধা অশ্রদ্ধা
দেশ বিদেশ
আনন্দ নিরানন্দ / বেদনা
অল্প অধিক / বেশি
আত্মীয় অনাত্মীয়
আপন পর
মিল অমিল
ছোট বড়
সুখ্যাতি কুখ্যাতি
পথ বিপথ
কম বেশি
পূর্ণিমা অমাবস্যা
ভালোবাসা ঘৃণা
সম্পদ বিপদ
গৌরব অগৌরব
খাদ্য অখাদ্য
ভিন্ন অভিন্ন
জীবন মরণ
অধ্যায়: ফেব্রুয়ারির গান
প্রদত্ত শব্দ বিপরীত শব্দ
মুগ্ধ বিরক্ত
মধুর তিক্ত
শহিদ গাজি
ছেলে মেয়ে
ভাই বোন
সুর অসুর
অধ্যায়: সুন্দরবনের প্রাণী
প্রদত্ত শব্দ বিপরীত শব্দ
সুন্দর অসুন্দর / কুিসত
উপকার অপকার
সত্য মিথ্যা
সেকাল একাল
দক্ষ অদক্ষ
শেষ শুরু
প্রচুর অল্প
স্মরণ বিস্মরণ
দৃষ্ট অদৃষ্ট
ভ্রাতা ভগ্নি
ধ্বংস সৃষ্টি
সম্পদ বিপদ
খারাপ ভালো
খাদ্য অখাদ্য
সম্পূর্ণ অসম্পূর্ণ
রাজা প্রজা / রানি
যোগ্য অযোগ্য
স্বাস্থ্যকর অস্বাস্থ্যকর
দেখা অদেখা
বিখ্যাত কুখ্যাত
পক্ষে বিপক্ষে
উচিত অনুচিত
সমস্যা সমাধান
গণ্য নগণ্য
আচার অনাচার
অধ্যায় :সংকল্প
প্রদত্ত শব্দ বিপরীত শব্দ
বরণ বিসর্জন / বর্জন
আকাশ পাতাল
আপন পর
বদ্ধ খোলা
আশা নিরাশা
মরণ জীবন
দেশ বিদেশ
বীর ভীরু / কাপুরুষ
