এইচএসসি পরীক্ষা প্রস্তুতি২০১৩

আপডেট : ২২ মার্চ ২০১৩, ১৭:২৫
ব্যবসায় নীতি ও প্রয়োগের বিশেষ মডেল প্রশ্ন ০১. উত্পাদনের বাহন কোনটি ? ক) শিল্প খ) বাণিজ্য গ) শ্রমিক কর্মী ঘ) ব্যবসা ০২. ক্রয়-বিক্রয় কোন ধরণের বাধা দূর করে ? ক) স্বত্বগত খ) প্রচারগত গ) অর্থগত ঘ) রূপগত ০৩. মোবাইল ফোন কোম্পানি কোন ধরণের শিল্প ? ক) সংযোজন শিল্প খ) নির্মাণ শিল্প গ) যান্ত্রিক শিল্প ঘ) সেবা পরিবেশক শিল্প ০৪.পণ্য বিনিময়ের সহায়ক কার্যাবলী হলো- i. ক্রয় ও বিক্রয় ii. পরিবহন ও গুদামজাতকরণ iii. ব্যাংকিং ও বীমা নিচের কোনটি সঠিক ? ক) i খ) i ও ii গ) ii ও iii ঘ) i, ii ও iii ০৫. মৃত্তিকা কোন ধরণের পরিবেশের উপাদান ? ক) ভৌগলিক পরিবেশ খ) অর্থনৈতিক পরিবেশ গ) সামাজিক পরিবেশ ঘ) রাজনৈতিক পরিবেশ ০৬. কারিগরি শিক্ষা কোন ধরণের পরিবেশের অন্তর্ভূক্ত ? ক) প্রযুক্তিগত খ) রাজনৈতিক গ) সামাজিক ঘ) প্রাকৃতিক ০৭. সবচেয়ে প্রাচীন ধরণের ব্যবসায় সংগঠন কোনটি ? ক) একমালিকানা খ) অংশীদারী গ) যৌথ মূলধনী ঘ) সমবায় কারবার ০৮. বৃহদায়তন ব্যবসায়ের পাশাপাশি ক্ষুদ্রায়তন এক মালিকানা ব্যবসায় টিকে থাকার কারণ হলো- i. এরূপ ব্যবসায় যে কোন স্থানে গড়ে তোলা য়ায়। ii. ক্ষেত্র ভিন্ন হওয়ায় উভয়ের মধ্যে প্রতিযোগিতা হয় না। iii. এর মাধ্যমে বৃহদায়তন সুবিধা লাভ করা যায়। নিচের কোনটি সঠিক ? ক.i খ.ii গ.i ও ii ঘ. ii ও iii ০৯. কোন নাবালক আইন অনুযায়ী কোন অংশীদারী ব্যবসায়ের অংশীদার হতে পারে না ? ক) ১৯৩২ সালের অংশীদারী আইনের ৩১(১) ধারা অনুযায়ী খ) ১৯৩২ সালের অংশীদারী আইনের ৩১(২) ধারা অনুযায়ী গ) ১৯৩২ সালের অংশীদারী আইনের ৩১(৩) ধারা অনুযায়ী ঘ)১৯৩২ সালের অংশীদারী আইনের ৩১(৪) ধারা অনুযায়ী ১০. অংশীদারী ভিত্তিতে গঠিত ব্যাংকিং ব্যবসায়ের সর্বোচ্চ কতজন সদস্য থাকতে পারে ? ক) ০৭ জন খ) ১০ জন গ) ২০ জন ঘ) ৫০ জন ১১. অংশীদারদের মধ্যকার সম্পর্ককে কী বলে ? ক) অংশীদারী খ) অংশীদার গ) শরীকানা ঘ) প্রতিনিধি ১২. আদালতের নির্দেশে অংশীদারীর বিলোপ সাধন ঘটে- i. কোন অংশীদার মারা গেলে ii. কোন অংশীদারের মস্তিস্ক বিকৃতি ঘটলে iii. কোন অংশীদার কর্তব্য পালনে চিরতরে অসমর্থ হলে। নিচের কোনটি সঠিক ? ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i ও iii ১৩. কোম্পানি সংগঠন কত সালের আইন অনুযায়ী পরিচালিত হয় ? ক) ১৯৩২ সালের খ) ১৯১৩ সালের গ) ১৯৯৪ সালের ঘ) ২০০৬ সালের উদ্দীপকটি পড় একং ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও। নুসরাত, আয়েশা, শারমিন সুলতানা তিন বান্ধবী মিলে সমঝোতার ভিত্তিতে একটা বড় ডিপার্টমেন্টাল ষ্টোর চালায়। তাদের প্রতিষ্ঠিত ব্যবসায়ে আইনগত পৃথক সত্ত্বা না থাকায় তাদের বিভিন্ন ক্ষেত্রে সমস্যা হচ্ছে। তাই তারা একটা নতুন প্রতিষ্ঠান গড়লো। ১৪. উপরের উদ্দীপকে তিন বান্ধবী প্রথমে কোন ধরণের ব্যবসা করেছিল ? ক) একমালিকানা খ) অংশীদারী গ) যৌথ উদ্যোগী ঘ) প্রাইভেট লি:কোম্পানি ১৫. উপরের উদ্দীপকে পৃথক সত্ত্বা বলতে কি বুঝিয়েছেন ? i.মালিক থেকে প্রতিষ্ঠানের সত্ত্বা আলাদা হবে। ii. প্রতিষ্ঠান নিজ নামে পরিচিতি ও পরিচালিত হবে iii.কোম্পানির সত্ত্বা ও শেয়ারহোল্ডারদের সত্ত্বা অভিন্ন হবে। নিচের কোনটি সঠিক ? ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii ১৬. বর্তমানে কত সালের সমবায় সমিতির বিধিমালার আওতায় সমবায় সমিতি গঠিত ও পরিচালিত হয় ? ক) ২০০১ সালের খ) ২০০৬ সালের গ) ১৯৯৪ সালের ঘ) ২০০৪ সালের ১৭. সমবায়ের মূলমন্ত্র কী ? ক) একতাই বল খ) সকলে বল গ) সন্মিলিত ভাবে বল ঘ) ঐক্যবদ্ধভাবে বল ১৮. সমবায় সমিতির সদস্যদের দায় কেমন থাকে ? ক) অসীম থাকে খ) শেয়ার মূলধন পর্যন্ত সীমাবদ্ধ থাকে গ) ব্যক্তিগত সম্পত্তি পর্যন্ত সীমাবদ্ধ থাকে ঘ) প্রতিশ্রুতি মূল্য পর্যন্ত সীমাবদ্ধ থাকে ১৯. বর্তমানে বাংলাদেশে কয়টি শেয়ার বাজার ? ক) ১ টি খ) ২ টি গ) ৩ টি ঘ) ৪ টি ২০. বাংলাদেশের বিশেষায়িত ব্যাংক হলো- i. বাংলাদেশ কৃষি ব্যাংক ii. বাংলাদেশ উন্নয়ন ব্যাংক iii. এইচ. এস. বি. সি ব্যাংক নিচের কোনটি সঠিক ? ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii উদ্দীপকটি পড় একং ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাও। আমেনা, সিয়াস এন্টারপ্রাইজের মালিক। আমেনা এমন কিছূ পণ্য বিক্রয় করে যার ফ্যাশন, ডিজাইন এবং রং দ্রুত পরিবর্তনশীল। ক্রেতারা এসে দেখে-শুনে, ঘুরে ফিরে পণ্য ক্রয় করে। এ ধরণের পণ্যের ব্যবসা করতে যেয়ে আমেনাকে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হয়। ২১. সিয়াম এন্টারপ্রইজ কোন ধরণের পণ্যের ব্যবসায়ি ? ক) শিল্প পণ্য খ) লোভনীয় পণ্য গ) সৌখিন পণ্য ঘ) শপিং পণ্য ২২. উদ্দীপকে উক্ত পণ্য বিক্রয়ে কিভাবে সতর্ক থাকতে পারে- i. নতুন নতুন ফ্যাশন ও ডিজাইনের পণ্য দোকানে উঠানো ii. লাভ কম-বেশি যাই হোক পণ্য দ্রুত বিক্রয় করা iii. এ ধরনের পণ্য বিক্রয় থেকে ধীরে ধীরে সরে আসা নিচের কোনটি সঠিক ? ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii ভোক্তা বহুনির্বাচনি প্রশ্নে উত্তরমালা: ০১. ক, ০২. ক, ০৩. ঘ, ০৪. গ, ০৫. ক, ০৬. ক, ০৭. ক, ০৮.গ, ০৯. ক, ১০. খ, ১১. ক, ১২. গ, ১৩. গ, ১৪. খ, ১৫. খ, ১৬. ঘ, ১৭. ক, ১৮. খ, ১৯. খ, ২০. খ, ২১. ঘ, ২২. খ,