বার্লিনে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১

আপডেট : ২২ মার্চ ২০১৩, ২১:২০
বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। ফুটবল খেলাকে কেন্দ্র করে যেসব দাঙ্গার সৃষ্টি হয় সেটি মোকাবিলার লক্ষ্যে পুলিশের এক নিরাপত্তা মহড়ায় এই দুর্ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। খবর এনডিটিভির। এক বিবৃতিতে বার্লিনের অগ্নিনির্বাপক সংস্থা জানিয়েছে, এই দুর্ঘটনায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। তুষার ঝড়ের কারণে স্বল্প উচ্চতায় ওড়ারকালে কপ্টার দুটির মধ্যে সংঘর্ষ হয়। জার্মানির সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, একটি হেলিকপ্টারের এক পাইলট নিহত হয়েছেন। ফুটবল খেলাকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে সহিংসতারোধে আয়োজিত এই মহড়ায় শত শত পুলিশ অংশ নেয়।