আজকের অনুষ্ঠান (শনিবার)

আপডেট : ২২ মার্চ ২০১৩, ২১:৪৬
প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশন: পতাকা দিবসের উপর আলোচনা সভা। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিকাল ৩টা। ঢাবি’র মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ: বিশ্ব পানি দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সেমিনার। কার্জন হল চত্বরে সকাল সাড়ে ১০টা। সেভ দ্য চিলড্রেন: ‘চাইল্ড পার্লামেন্ট’ এর ১১তম অধিবেশন। এলজিইডি ভবন অডিটোরিয়ামে সকাল ১১টা। ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ: বার্ষিক সাধারণ সভার উদ্বোধন। হোটেল সোনারগাঁওয়ে সকাল ১১টা। এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ: ১৪তম মাসিক সাধারণ সভা। সোসাইটির মিলনায়তনে বিকাল ৪টা। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানার্স: ‘নগরায়ন ও পানি’ শীর্ষক আলোচনা সভা। বিআইপি মিলনায়তনে সকাল ১০টায়। বাংলাদেশ পেট ফ্লেক্স ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টারস এসোসিয়েশন: নবনির্বাচিত পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠান। হোটেল ফারস ইন্টারন্যাশনালে সন্ধ্যা ৭টা। কর্মজীবী নারী: কৃষিপণ্যের মূল্য কমিশন গঠন বিষয়ক গোল টেবিল আলোচনা। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সেমিনার রুমে সকাল ১০টা। গণসঙ্গীত সমন্বয় পরিষদ: বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল হায়দারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও মোমবাতি প্রজ্বলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি’র সামনে বিকাল সাড়ে ৫টা। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট: রাষ্ট্রপতির মৃত্যুতে শোক সমাবেশ ও শোক র্যালি। জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১১টা। পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন: মহান স্বাধীনতা দিবস তিন পার্বত্য জেলায় যথাযথভাবে পালনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ। জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১১টা। পিআইবি: ‘সংবাদপত্রে বিরোধিতা, একাত্তরের ঘাতকদের জবান জুলুম ষড়যন্ত্র’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন। পিআইবি’র সেমিনার কক্ষে বিকাল ৩টা। বাংলাদেশ জাতিসংঘ সমিতি: বিশ্ব পানি দিবস উপলক্ষে আলোচনা সভা। কাকরাইলস্থ স্কাউট ভবন মিলনায়তনে বিকাল সাড়ে ৪টা। বঙ্গবন্ধু একাডেমী: জামায়াত-শিবির রাজনীতি নিষিদ্ধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা। জাতীয় প্রেসক্লাবে সকাল সাড়ে ১০টা।