পঞ্চগড়ের প্রত্যন্ত অঞ্চলের গলেহাহাট ফাযিল মাদ্সারায় ভিন্ন মাত্রায় পালিত হয়েছে জাতীয় শিশু দিবস। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৩তম জন্ম দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিশুদের মাঝে বিতর্ক, সাধারণ জ্ঞান, লোকজ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দিন ব্যাপী অনুষ্ঠান শেষে বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসক এডভোকেট আবু বকর ছিদ্দিক। ৪নং কামাত কাজলদিঘী ইউনিয়নের চেয়ারম্যান মো: মোজাহার আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো: আনোয়ার সাদাত সম্রাট। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো: ইয়াছিন আলী, পুরস্কার বিতরণের পূর্বে বঙ্গবন্ধুর জন্ম, ইতিহাস এবং তাঁর অবদানের উপর আলোচনায় অংশ নেন প্রতিষ্ঠানের বাংলা প্রভাষক মো: আব্দুর রহিম।
