দীঘিনালায় ৪০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি ত্রিপুরা অধ্যুষিত চিত্তমেম্বার পাড়ায়। এ গ্রামটি সদর উপজেলা থেকে মাত্র ২কিলোমিটার অদূরে অবস্থিত ।
এখানে নেই বিদ্যুত্, নেই শিক্ষা প্রতিষ্ঠান, নেই সড়ক ব্যবস্থা, নেই সুপেয় পানি ও স্যানিটেশন ব্যবস্থা সন্ধ্যা হলেই এসব এলাকায় যেন ভূতুড়ে পরিবেশের সৃষ্টি হয় । কূয়ার পানি পান করে বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে এখানকার মানুষ। ৭ম শ্রেণি পড়ুয়া পরিষদ ত্রিপুরা জানান, এ গ্রামে ৬৪ পরিবার বাস করে । এদের জন্য আছে মাত্র ৪টি টিউবওয়েল। অগ্রাধিকার ভিত্তিতে সরকারি বরাদ্দ পেলে এসব এলাকায় পর্যায়ক্রমে উন্নয়ন করা হবে ।
