মোরেলগঞ্জে সন্ত্রাসী হামলায় স্বামী-স্ত্রী গুরুতর আহত

আপডেট : ২৫ মার্চ ২০১৩, ২১:২১
মোরেলগঞ্জ(বাগেরহাট)সংবাদদাতা বাগেরহাটের মোরেলগঞ্জে গতকাল সোমবার সকালে সশস্ত্র হামলায় স্বামী ও স্ত্রী গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন, বারইখালী ইউনিয়নের উত্তর সূতালড়ী গ্রামের বেলায়েত হোসেনের পুত্র একে এইচ মুন্না ওরফে কুদ্দুস (২৪) ও তার স্ত্রী নয়ন (২০)। গুরুতর আহত অবস্থায় তাদের মোরেলগঞ্জ সদর হাসপতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মুন্নার অবস্থা আশঙ্কাজনক। জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশী এলাকার চিহূিত সন্ত্রাসী হাকিম হাওলাদারের পুত্র সাখাওয়াত হোসেন, নান্না ,ছাবুল, আনোয়ারের নেতৃত্বে ১০/১২ জন পূর্ব পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা কুপিয়ে মুন্নাকে জখম করে । এসময় স্বামীকে বাঁচাতে নয়ন এগিয়ে গেলে তাকেও পিটিয়ে জখম করে তারা। ঘটনার আগের রাতে সন্ত্রাসী সাখাওয়াত হোসেন বাড়িতে এসে তাদের জীবন নাশের হুমকি দেয়। এলাকাবাসি জানায়, হামলাকারীরা এলাকার বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত এবং বিভিন্ন মামলা আসামি। এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।