আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে মঙ্গলবার পুলিশ সদর দফতরে ধারাবাহিক আত্মঘাতী গাড়ি বোমা হামলায় পাঁচ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। খবর ডন অনলাইনের।
সূত্র জানায়, প্রথম আত্মঘাতী গাড়ি বোমা হামলাকারী পুলিশ সদর দফতরের প্রবেশের মুখে বোমা বিস্ফোরণ ঘটায়। এ সময় আতঙ্কে লোকজন ছুটাছুটি শুরু করে। এরপর অপর দুটি গাড়ি বোমা পুলিশ স্টেশনের ভিতরেই বিস্ফোরিত হয়।
নাঙ্গারহরি প্রদেশের পুলিশের মুখপাত্র হযরত হোসাইন মাশরিকিউয়াল বার্তা সংস্থা এএফপিকে বলেন, মঙ্গলবার পুলিশ স্টেশনের ভিতরে হামলার পর তাদের সঙ্গে পুলিশের গুলিবিনিময় হয়। এতে ওই পাঁচ পুলিশ সদস্য মারা যায়। এ হামলার দায়-দায়িত্ব স্বীকার করেছে আফগান তালেবান। তারা জানান, বিদেশি ও ইসরাইলিদের লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়েছিলো, যারা আফগান পুলিশকে প্রশিক্ষণ দিতে সেখানে অবস্থান করছিলো।
