কুমিল্লা রোটারি ক্লাবে শিক্ষক সম্মাননা

আপডেট : ২৬ মার্চ ২০১৩, ২১:৪২
কুমিল্লা প্রতিনিধি রোটারি ‘শিক্ষা মাস’ (মার্চ) উপলক্ষে ১৮ জন শিক্ষককে সম্মাননা দিয়েছে রোটারি ক্লাব অব কুমিল্লা। গত সোমবার বিকালে কুমিল্লা বীরচন্দ্র নগর মিলনায়তনে শিক্ষকতাসহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা দেয়া হয়। সংগঠনের সভাপতি রোটারিয়ান উপাধ্যক্ষ হাসান ইমাম মজুমদারের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লার জেলা ও দায়রা জজ এ. আর মাছউদ। সম্মাননাপ্রাপ্ত শিক্ষকরা হলেন:হাসেদুল হক, প্রফেসর আমীর আলী চৌধুরী, শ্রী নৃপেন্দ্র কুমার চক্রবর্তী, অধ্যাপক শান্তিরঞ্জন ভৌমিক, অধ্যক্ষ মো. আব্দুর রউফ, শ্রীমতি অনিমা মজুমদার, জহিরুল হক দুলাল, মিয়া মো. আলাউদ্দিন, অধ্যক্ষ ড. আলী হোসেন চৌধুরী, উপাধ্যক্ষ এহতেশাম হায়দার চৌধুরী, অধ্যাপিকা লাভলী সিনহা, শ্রী গুরুদাস ভট্টাচার্য, মিসেস হাসিনা আক্তার, মিসেস সালেহা আক্তার, মিসেস নাহিদ সুলতানা, মোহাম্মদ হোসেন মাসুক, অধ্যক্ষ মমিনুল হক চৌধুরী, অধ্যক্ষ মুহাম্মদ শফিকুর রহমান।