নরসিংদী প্রতিনিধি
“নতুন বছরে নতুন আলো” প্রবীণদের জন্য আমরা এই শ্লোগানকে সামনে রেখে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এবং প্রজন্ম সেতু-এর আয়োজনে গত মঙ্গলবার নরসিংদীর পাচঁদোনা ইউনিয়ন পরিষদে এক চিকিত্সাসেবার আয়োজন করা হয়। চক্ষু সেবা ক্যাম্পে উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের সিনিয়র প্রোগ্রাম অফিসার লায়লা জেসমিন বানু, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)’র সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ফেরদৌসী বেগম গীতালী,সহকারী পরিচালক দীপক রঞ্জন চক্রবর্তী, ডেপুটি জেনারেল ম্যানেজার দ্বীনবন্ধু দত্ত, নরসিংদীর এরিয়া ম্যানেজার মো. আখতার হোসেন, পাঁচদোনা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান প্রমুখ।
