আমার লেখা

আপডেট : ২৯ মার্চ ২০১৩, ১৮:৪৫
বনভোজন করার জন্য অনুমতি চেয়ে তোমার শ্রেণির পক্ষ থেকে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র রচনা কর। পরীক্ষার উপযোগী নিচের পত্রটি তৈরি করে পাঠিয়েছে সরকারি ল্যাবরেটরি হাই স্কুলের এর অষ্টম শ্রেণির শিক্ষার্থী তৌহিদ আহমেদ। তারিখ: ৩০.০৩.২০১৩ইং বরাবর প্রধান শিক্ষক সরকারি ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকা বিষয় : বনভোজনের জন্য অনুমতি প্রার্থনা জনাব সবিনয় নিবেদন এই যে, আমরা আপনার বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থীবৃন্দ। বিগত বছরের মতো এবারও বনভোজনের যেতে চাই । আগামী জানুয়ারি এ বনভোজনের আয়োজন করা হয়েছে। স্থান নিধার্রন করা হয়েছে কুমিল্লা শহরের উপকণ্ঠে লালমাই পাহাড়ে অপূর্ব প্রাকৃতিক সৌন্দযর্ড ময়নামতির। বৌদ্ধ প্রত্নতাত্ত্বিক নিদর্শন অনন্য আকর্ষনীয় বলে আমাদের কাছে বিবেচিত। শুধু বনভোজনের আনন্দ উপভোগ নয়, আমাদের ইতিহাস ঐতিহ্যের সাথে পরিচয়ের দুর্লভ সুযোগ হবে এ সুযোগে। আমি মনে করি এ বনভোজনটি আমাদের অনেক শিক্ষনীয় আনন্দ দিবে। বাংলা বিভাগের অধ্যাপক মতিন সরকার আমাদের পরিচালনায় থাকবেন বলে সম্মতি দিয়েছেন। অংশগ্রহণকারীদের প্রদত্ত চাঁদায় এ বনভোজনের ব্যয় নির্বাহ হবে। অতএব, জনাবের নিকট আকুল আবেদন আমাদের বনভোজনে যাওয়ার অনুমতি দিয়ে বাধতি করবেন। বিনীত অষ্টম শ্রেণির শিক্ষাথীদের পক্ষে তৌহিদ আহমেদ