মানুষের প্রধান ৩টি মৌলিক অধিকারের মধ্যে অন্যতম বাসস্থান। মাথা গোঁজার নিরাপদ নিশ্চয়তা। একটু বাসস্থানের জন্য প্রাণপণ চেষ্টা। কষ্টার্জিত অর্থ দ্বারা নামী-দামী প্রতিষ্ঠানের কাছ থেকে ক্রয়কৃত ফ্ল্যাটটি বসবাসের জন্য কতটুকু নিরাপদ, ক্রয়কৃত ফ্ল্যাটে পরোক্ষভাবে ভাড়া থাকছেন কিনা, নিজের ক্রয়কৃত ফ্ল্যাটে নিজেই জিম্মি হয়ে আছেন কিনা-এসব বিষয় একটু ভেবে দেখেছেন কি? বাংলাদেশে ফ্ল্যাট ব্যবসায়ীরা অর্থাত্ ডেভেলপার প্রতিষ্ঠানগুলো মূলত ভবনের অবস্থান অর্থাত্ গুরুত্বপূর্ণ এলাকা, আকর্ষণীয় আর্কিটেক্চার প্ল্যানের উপর জোর দিয়ে থাকেন। এক্ষেত্রে ডেভেলপার ফার্ম অধিকাংশ ক্ষেত্রে নির্ভর করে ‘সিভিল ইঞ্জিনিয়ার্স’-এর উপর। ডেভেলপার ফার্মে নিয়োজিত সিভিল ইঞ্জিনিয়াররা অধিকাংশ ক্ষেত্রে নিয়মানুযায়ী ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের মতামত না নিয়ে কোন প্রকার জোড়াতালি দিয়ে বৈদ্যুতিক/যান্ত্রিক কাজ সম্পন্ন করে থাকেন। যার ফলশ্রুতিতে, বিদ্যুত্ বিভ্রাট, অগু্ন্যত্পাত, স্যানিটারী প্রভৃতি সমস্যা ফ্ল্যাটে বসবাসকারীদের জন্য প্রকট হয়ে দাঁড়ায়। যার জন্য উন্নত বিশ্বে Building Service Engineer-Civil, Electrical & Mechanical নিয়োজিত থাকেন। কিন্তু বাংলাদেশে অধিকাংশ ডেভেলপার ফার্মে Building Service Engineer, Electrical & Mechanical নিয়োজিত না থাকাতে সমস্যা প্রকট হয়ে দাঁড়াচ্ছে।
একটু চিন্তা করলে দেখা যাবে- ২০ তলা ইমারত ভবনে আপনি ১৬ তলার বাসিন্দা, খুব আনন্দের সাথে বসবাস করছেন। হঠাত্ লিফ্টটি বন্ধ হয়ে গেল। লিফ্টটির প্রতিষ্ঠানের তাত্ক্ষণিকভাবে Back-up Service দেয়ার সামর্থ্য নেই। দক্ষ জনবল নেই, মেরামতের মত যন্ত্রাংশ নেই, নেই আর্থিক সামর্থ্য। ভাবুন তো একবার, নিজের ফ্ল্যাটে নিজেই বন্দী কি না? বাংলাদেশে নতুন নতুন অনেক ডেভেলপার ফার্ম সস্তায় ছোটখাট প্রতিষ্ঠান হতে নিম্নমানের লিফ্ট সংগ্রহ এবং স্থাপন করে থাকেন। লিফ্টগুলো চকচক করলেও কিছুদিন পর বিরাট সমস্যা হয়ে জানমালের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। যার জন্য স্থানীয় বাজারে ক্রয়ের পূর্বে সাধারণত যেমন ভাবেন ফ্ল্যাটের সাইজ কত, কয়টি কক্ষ, কয়টি বাথরুম, টাইলস্ আছে কি না প্রভৃতি। ক্রয়ের পূর্বে নিরাপত্তার জন্য আরও কিছু ভাবুন। যেমন— লিফ্টটি কোন্ প্রতিষ্ঠানের, সম্ভাব্য রক্ষণাবেক্ষণ ব্যয় কত, তাত্ক্ষণিক সার্ভিস পাওয়ার সুযোগ রয়েছে কি না ইত্যাদি।
অগ্নি নির্বাপণের জন্য কি কি ব্যবস্থা রয়েছে? যা উচ্চ ভবনের জন্য অপরিহার্য। অনেক প্রতিষ্ঠান শুধুমাত্র Extinguisher স্থাপন করে, যা Fire Fighting Management System-এর একটি অংশ মাত্র, যা অনেক ক্ষেত্রেই যথেষ্ট নয়— ইলেকট্রিক্যাল সাব-স্টেশনটি কোন্ কোম্পানির? রক্ষণাবেক্ষণ ব্যয় কত? ফ্ল্যাটে বৈদ্যুতিক শক্তি (Electrical Consumption) ব্যবহারের সুযোগ কত? যাতে ভবিষ্যতে অধিকতর Electric ব্যবহার এর সুযোগ রয়েছে কি না? অর্থাত্ ভবিষ্যতে আরও Air Cooler স্থাপনের সুযোগ রয়েছে কি না? ফ্ল্যাট Electrical Energy Meter টি বুঝে নিন, অন্যের বিল যাতে আপনাকে পরিশোধ করতে না হয়। ভবিষ্যতে রক্ষণাবেক্ষণের জন্য অবশ্যই Electrical Conduit Diagram & Circuit Diagram বুঝে নিন। স্বাভাবিকভাবে জেনে নিন, টেলিফোন, ইন্টারকম লাইন, ডিস টিভি (CATV) লাইন এর ব্যবস্থা সম্পর্কে। আধুনিক প্রযুক্তি হিসাবে Concealed Broadband line আছে কি না? CCTV, PIR, Video Door phone প্রভৃতি সুবিধাসমূহ স্থাপনের সুযোগ রয়েছে কি না? পরিশেষে আপনি জানেন কি? আপনি যে Common Utility বিল পরিশোধ করছেন, তার শর্তসমূহ? এক্ষেত্রে যন্ত্রাংশ Replacement/Repairing এর জন্য শর্ত রয়েছে কি না? কেননা বৈদ্যুতিক ও যান্ত্রিক যন্ত্রপাতিসমূহের অধিকাংশই প্রায় ১৫-২৫ বছরের পর পরিবর্তন করতে হবে। বিলম্ব না করে “Sinking Fund” এর ব্যবস্থা গ্রহণ করে শান্তি ও সুখের আবাসস্থল হিসাবে ফ্ল্যাটটি গড়ে তুলুন।
লেখক :গবেষক
