হোমনা সংবাদদাতা
আসন্ন এইচএসসি পরীক্ষার কেন্দ্র ফির নামে হোমনায় শিক্ষার্থীদের কাছ থেকে অবৈধভাবে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।
একাধিক শিক্ষার্থী ও অভিভাবকরা জানায়, কলেজে পরীক্ষার ফরম পূরণের সময় সব ফি পরীক্ষার্থীদের কাছ থেকে আদায় করা হয়েছিল। তারপর কলেজ কর্তৃপক্ষ নতুন করে প্রবেশপত্র নেয়ার সময় কেন্দ্র ফি’র নামে বিনা রশিদে টাকা নিচ্ছে। এর মধ্যে রেহানা মজিদ মহিলা কলেজের প্রতি শিক্ষার্থী থেকে ৫’শ টাকা ও রামকৃষ্ণপুর কলেজ থেকে ৯শ’ টাকা করে নেয়া হচ্ছে।
এ ব্যাপারে রেহানা মজিদ মহিলা কলেজের অধ্যক্ষ মো. মজিবুর রহমান বলেন, বোর্ড কেন্দ্র ফি বাবদ ৪শ’ টাকা নির্ধারণ করে দিয়েছে, আমরা একশ’ টাকা বেশি নিচ্ছি।
