স্পোর্টস রিপোর্টার
সিটিসেল স্বাধীনতা দিবস জাতীয় থ্রি অন থ্রি বাস্কেটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে নৌবাহিনী। গতকাল ধানমন্ডি বাস্কেটবল জিমনেসিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নৌবাহিনী ১৩-০৬ পয়েন্টে সেনাবাহিনীকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়। প্রতিদ্বন্দিতা পূর্ণ ফাইনালে প্রথমার্ধে নৌবাহিনী ৭-৩ পয়েন্টে এগিয়েছিল। নৌবাহিনীর খেলোয়াড়রা হলেন রাশেদুজ্জামান, মিথুন বিশ্বাস, হেদায়েতুল ইসলাম সাগর ও লুত্ফর রহমান এবং সেনাবাহিনীর আবদুল বাতেন, তোজাম্মেল হক, আতাউর রহমান ও মিঠুন সরকার। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন ফেডারেশনের সভাপতি ডা: মোস্তফা জালাল মহিউদ্দিন এমপি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটিসেলের কর্মকর্তা সুমন ভট্টাচার্য এবং তাসলিম আহমেদ।
