মেসির রেকর্ড, তবে...

আপডেট : ৩১ মার্চ ২০১৩, ২২:০০
অনন্য এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে ছিলেন লিওনেল মেসি। শনিবার রাতে সেল্টা ভিগোর বিপক্ষে গোল করার মাধ্যমে এই মৌসুমে সবগুলো দলের বিপক্ষে গোল করলেন এই আর্জেন্টাইন। তবে, মেসির রেকর্ড গড়ার দিনেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারলো না বার্সেলোনা। অ্যাওয়ে ম্যাচে ২-২ গোলে ড্র করে কাতালানরা। একই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদও। রিয়াল জারাগোজার সাথে ১-১ গোলে ড্র করেছে তারা। ম্যাচের ৭৩ মিনিটে সেল্টা ভিগোর বিপক্ষে এই মৌসুমে মেসি নিজের প্রথম গোলটি করেন। এবারের লা লিগায় মেসির গোলসংখ্যা এখন ৪৩। তবে, গোলের পরেও ম্যাচ শেষে মেসির কাছে বড় হয়ে উঠলো দলের পরাজয়। তিনি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল অনেক কম সময়ের মধ্যেই আমি গোলগুলো করতে পেরেছি। আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি যে আমার গোলগুলো দলের জয়ে সাহায্য করেছে। তবে, আজকের গোল আমার কাছে গুরুত্বপূর্ণ নয় কারণ, আমি গোল করলেও আজ বার্সেলোনা জিততে পারেনি।’ এই ম্যাচ দিয়ে অনেকদিন পর বার্সেলোনা দলে ফিরলেন কোচ টিটো ভিলানোভা। তার ফিরে আসাকে দলের জন্য বেশ আনন্দের সংবাদ বলে মনে করছেন মেসি, ‘টিটো বেশ উচ্ছ্বাসের সাথে আমাদের সাথে ছিল। আর অবশ্যই তার ফিরে আসাটা আমাদের জন্য খুব দরকার ছিল। মেসির মতো অভিজ্ঞতা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে রোনালদোকেও। নিজেদের মাঠ স্যান্টিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে রোনালদোই করেন দলের একমাত্র গোলটি।