সেরেনা উইলিয়ামস রেকর্ড ষষ্ঠবারের মতো সনি ওপেন জিতে রেকর্ড বইয়ে নাম তুললেন শারাপোভাকে হারিয়ে। বিশ্বের শীর্ষ দুই খেলোয়াড়ের মধ্যে অনুষ্ঠিত ফাইনালটিতে আমেরিকান এই টেনিস খেলোয়াড় ৪-৬, ৬-৩ ও ৬-০ গেমে রুশ কন্যার বিরুদ্ধে জয়ী হন।
এ নিয়ে ৪৮টি ক্যারিয়ার শিরোপা জিতলেন সেরেনা। তিনি শারাপোভার বিরুদ্ধে শেষ ১০টি গেমে জয়ী হন। টানা এগারবার এ কৃতিত্ব দেখালেন তিনি।
অপরদিকে বিশ্ব র্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে থাকা শারাপোভা এর আগে সর্বশেষ এগারটি খেলায় এবং দুই সপ্তাহ আগে ইন্ডিয়ান ওয়েলস টুর্নামেন্টে শিরোপা জিতেছিলেন। কিন্তু মিয়ামির এ প্রতিযোগিতায় পঞ্চমবারের মতো ফাইনাল খেললেও এখনো জয়হীন থাকতে হলো তাকে।
সেরেনা এ জয়ের পর নিজের দৃষ্টিকে ক্লে কোর্ট মৌসুমের দিকে প্রসারিত করেছেন। আজ সোমবার থেকে চার্লসটনে ফ্যামিলি সার্কল কাপ কোর্টে গড়ানোর মধ্য দিয়ে শুরু হবে ক্লে কোর্ট মৌসুম। তাছাড়া মে মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে ফরাসি ওপেন।
