মহিলা ক্রিকেটাররা ভারতে

আপডেট : ৩১ মার্চ ২০১৩, ২২:০২
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ভারতে গেল বাংলাদেশ মহিলা ক্রিকেটাররা। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে গতকাল রবিবার দুপুরে ঢাকা ছেড়েছে মেয়েরা। ২০ জন খেলোয়াড়ের সাথে পাঁচজন অফিসিয়ালসহ মোট ২৫ জনের এই দলটি কাল বিকালে মুম্বাইয়ের বরোদায় পৌঁছেছে বলে জানিয়েছে বিসিবি মহিলা বিভাগ। আগামীকাল মঙ্গলবার প্রথম টি-টোয়েন্টি দিয়ে মহিলাদের ভারত সফর শুরু হবে। বাকি দুটি টি-টোয়েন্টি হবে ৪ ও ৫ এপ্রিল। আহমেদবাদে শুরু হবে ওয়ানডে সিরিজ। প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ৮ এপ্রিল। ১৩ এপ্রিল মহিলা ক্রিকেটাররা ঢাকায় ফিরবে।