জাতীয় জুনিয়র চ্যাম্পিয়ন ইকরামুল হক সিয়াম গত শনিবার আরব আমিরাতের শারজাহ শহরে শুরু হওয়া এশিয়ান জুনিয়র (অনূর্ধ্ব-২০) দাবা চ্যাম্পিয়নশিপে প্রথম রাউন্ডের খেলায় ফিলিস্তিনের দাবাড়ুর বিরুদ্ধে জিতেছেন। ফাহাদ সাদা ঘুঁটি নিয়ে খেলে ফিলিস্তিনের আল তাকরোনি হুসামকে হারান।
এশিয়ার ১৫টি দেশের দুইজন গ্র্যান্ড মাস্টার, চারজন আন্তর্জাতিক মাস্টার এবং ছয়জন ফিদে মাস্টারসহ ৩৪ জন দাবাড়ু অংশ নিচ্ছেন এ প্রতিযোগিতায়।
