দ্বিতীয় বিভাগ ক্রিকেটে গতকাল রবিবার জয় পেয়েছে ইয়ং পেগাসাস, শেখ জামাল ক্রিকেটার্স, রায়ের বাজার অ্যাথলেটিকস এবং প্রান্তিক ক্রীড়া চক্র।
ফতুল্লায় গুলশান ইয়থ ক্লাবকে ৩৪ রানে হারিয়েছে ইয়ং পেগাসাস। বিকেএসপিতে শেখ জামাল ধানমন্ডি ক্রিকেটার্স ৫ উইকেটে নর্থ বেঙ্গল ক্রিকেট একাডেমি। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে লালমাটিয়া ক্লাবকে ২৬ রানে হারিয়েছে রায়ের বাজার অ্যাথলেটিকস ক্লাব। দিনের অন্য ম্যাচে সিটি ক্লাব মাঠে প্রান্তিক ক্রীড়া চক্র ৮ রানে বাড্ডা একতা সমাজ কল্যাণ সংঘকে হারিয়েছে।
