বাদ পড়লেন ইউনিস খান

আপডেট : ০১ এপ্রিল ২০১৩, ২১:৩২
সীমিত ওভারের ক্রিকেটে বেশ কিছুদিন যাবত্ই পারফর্ম করতে না পারা সাবেক অধিনায়ক মিডল অর্ডার ব্যাটসম্যান ইউনিস খানকে বাদ দিয়ে আট জাতির চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য শনিবার ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে পাকিস্তান। চলতি মাসে দক্ষিণ আফ্রিকা সফরে ৩-২ ম্যাচে ওয়ানডে সিরিজে পরাজিত পাকিস্তানের হয়ে ৩৫ বছর বয়সী ইউনিস মাত্র ১১৬ রান করেন। এছাড়াও ২০০৮ সালের নভেম্বর মাসের পর থেকে কোন সেঞ্চুরির মুখ দেখেননি তিনি। ইংল্যান্ডে ৩ জুন থেকে ২৩ জুন অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘বি’ গ্রুপে খেলবে পাকিস্তান। পাকিস্তান ছাড়াও একই গ্রুপে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। বর্তমান চ্যাম্পিয়ন্স অস্ট্রেলিয়া, শ্রীলংকা, নিউজিল্যান্ড এবং স্বাগতিক ইংল্যান্ড রয়েছে ‘এ’ গ্রুপে। ৬ এপ্রিলের মধ্যে প্রাথমিক এবং ১৫ মে’র মধ্যে চূড়ান্ত দল ঘোষণা করতে হবে প্রতিটি দলকে। - বাসস পাকিস্তানের ৩০ সদস্যের প্রাথমিক দল : নাসির জামশেদ, মোহাম্মদ হাফিজ, ইমরান ফরহাত, আহমেদ শেজাদ, মিসবাহ উল হক, হ্যারিস সোহেল, আশাদ শফিক, উমর আকমল, সোয়েব মালিক, উমর আমিন, সোহেল তানভির, হাম্মাদ আজম, আজহার আলী, শহিদ আফ্রিদি, আসাদ আলী, আনোয়ার আলী, জুনাইদ খান, মোহাম্মদ ইরফান, ওয়াহব রিয়াজ, উমর গুল, রাহাত আলী, এহসান আদিল, ইমরান খান, আইজাজ চিমা, ইয়াসির আরাফাত, সাইদ আজমল, আব্দুল রেহমান, জুলফিকার বাবর, কামরান আকমল, মোহাম্মদ রিজওয়ান।