স্পোর্টস রিপোর্টার
ভারত সফরে আজ মঙ্গলবার প্রথম মাঠে নামছে বাংলাদেশ মহিলা ক্রিকেটাররা। বরোদায় তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম টি-টোয়েন্টি খেলবে তারা। আজকের ম্যাচকে সামনে রেখে গতকাল বরোদা স্টেডিয়ামে অনুশীলন করেছে মহিলা ক্রিকেটাররা। টি-টোয়েন্টি ম্যাচের জন্য সেরা একাদশ নির্বাচন হবে আজ সকালে।
ভারতের জাতীয় দলের বিরুদ্ধে বাংলাদেশের মেয়েরা এই প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলবে। ওয়ানডে মর্যাদা পাওয়ার পর বাংলাদেশ দল আয়ারল্যান্ড ও পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও মেয়েরা হোম সিরিজ খেলেছে তারা। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ৪ ও ৫ এপ্রিল।
