স্পোর্টস রিপোর্টার
গতকাল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ওয়ালটন রিফ্রেজারেটর স্বাধীনতা দিবস হকি শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় সেনাবাহিনী ৫-৩ গোলে পুলিশকে হারায়। ম্যাচের ১৪ মিনিটে আত্মঘাতী গোল পায় পুলিশ, ২২ মিনিটে আফসার আলীর গোলে পুলিশের আনন্দটা আরো বেড়ে যায় ২-০। ম্যাচ জেতার সুযোগ খোঁজেন তারা। ২২ মিনিটে সাব্বির হোসেন এবং ৩০ মিনিটে মিলনের গোলে (২-২) সমতা আনে সেনাবাহিনী। ৩১ ও ৩৭ মিনিটে সেনাবাহিনীর আব্দুল মালেকের গোল দু’টি পুলিশের আনন্দে পানি ঢেলে দেয় ৪-২। ৫৩ মিনিটে আত্মঘাতী গোল পেলে সেনাবাহিনী ৫-২ ব্যবধানে এগিয়ে যায়। ৬৩ মিনিটে পুলিশের আফসার আলী দ্বিতীয় গোল (৫-৩) পেলেও হার ঠেকাতে পারেনি। টুর্নামেন্টের উদ্বোধন করেন ওয়ালটনের সিনিয়র কর্মকর্তা ইকবাল বিন আনোয়ার ডন। আজ কোনো খেলা নেই।
