মঙ্গলবার
সমাজ কল্যাণ মন্ত্রণালয়:৬ষ্ঠ বিশ্ব অটিজম সচেতনতা দিবসে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল ১০টা।
বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস লিঃ : শিল্পী তাসাদ্দুক হোসেন দুলুর নগণ্যের অবয়ব ও আত্মা শীর্ষক একক চিত্রকলা প্রদর্শনীর উদ্বোধন। বেঙ্গল শিল্পালয়ে সন্ধ্যা ৬টা।
দেশপ্রেমিক জনগণের মঞ্চ:ঢাকা মহানগরীর যানজট ও দূষণ নিয়ে আলোচনা। সংস্কৃতি বিকাশ কেন্দ্রে বিকাল ৩টা।
পিটিবিনিউজ: সংঘাতময় রাজনীতি:সংকট উত্তরণে করণীয় শীর্ষক গোলটেবিল আলোচনা। মুক্তি ভবনের প্রগতি সম্মেলন কক্ষে বেলা ১১টা।
জাতীয় মহিলা সংস্থা: অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প (২য় পর্যায়) এর নারী উদ্যোক্তাদের নিয়ে বৈশাখী মেলার উদ্বোধন। জাতীয় মহিলা সংস্থা প্রাঙ্গণে সকাল ১১টা।
