হত্যা ও নৈরাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়ান

আপডেট : ০২ এপ্রিল ২০১৩, ২০:৫১
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীরসাহেব চরমোনাই দেশব্যাপী অব্যাহত হত্যা ও নৈরাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সর্বস্তরের দেশপ্রেমিক, ঈমানদার জনতাকে আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। পীরসাহেব চরমোনাই বলেন, সরকার, জামায়াত ও বিএনপিকে অবিলম্বে হত্যা, নৈরাজ্য বন্ধ করতে হবে। হরতাল দমনের নামে মানুষ খুন, যানবাহন ভাংচুর, অগ্নিসংযোগ কি দেশ ধ্বংসের আলামত নয়? দেশ ধ্বংসের হলি খেলা থেকে উভয় দলকে অবিলম্বে বিরত থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, দেশ ধ্বংসের জন্য রাজনীতি নয় বরং রাষ্ট্র ও মানুষের কল্যাণের জন্য রাজনীতি করতে হবে। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ইউনুছ আহমাদ, অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, মাওলানা ইমতিয়াজ আলম, আহমদ আবদুল কাইয়ুম, মুফতি কেফায়েতুল্লাহ কাশফী, মাওলানা মাকসুদুর রহমান প্রমুখ।