জেনে নিন

ট্রান্সলেটর

আপডেট : ০২ এপ্রিল ২০১৩, ২১:১৬
অনুবাদের কাজ করতে হয় আমাদের অনেককেই। তবে অনুবাদের জন্য ভালো ডিজিটাল মাধ্যমের সন্ধান আমাদের অনেকেরই জানা নেই। যারা গুগল ক্রোম ওয়েব ব্রাউজার ব্যবহার করেন, তাদের অনুবাদের সুবিধার্থে রয়েছে ট্রান্সলেটর নামের একটি অ্যাপ্লিকেশন। ইংরেজি, স্প্যানিশ, জার্মান, ইতালিয়ানসহ বিশ্বের প্রায় গুরুত্বপূর্ণ ৫০টি ভাষার একটি থেকে অপরটিতে অনুবাদের কাজ করে থাকে এই অ্যাপ্লিকেশনটি। ডিকশনারি.কম-এর একটি সহ-উদ্যোগ হিসেবেই তৈরি করা হয়েছে এই অ্যাপ্লিকেশন। http://goo.gl/DlwOV লিংক থেকে আপনার ক্রোম ব্রাউজারে যুক্ত করতে পারবেন এই অ্যাপ্লিকেশনটি।